138 killed, church in Sri Lanka, blasts in hotel simultaneously.
ইস্টার সানডের পরবের দিন শ্রীলঙ্কায় অন্তত ছয়টি জায়গায় গির্জা ও পাঁচ তারকা হোটেলে একযোগে বোমা হামলা হয়েছে।
রোববার সকালের এ ঘটনায় অন্তত ১৩৮ জন মানুষ নিহত এবং চার শতাধিক আহত
হয়েছেন বলে হাসপাতাল ও পুলিশের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তিনটি হোটেলে ও তিনটি গির্জায় বিস্ফোরণগুলো ঘটেছে বলে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন।
সকাল
সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে কোচচিকাদে এলাকার সেইন্ট অ্যান্থনির
চার্চ, কাটুয়াপিতিয়ার সেইন্ট সেবাস্টিয়ানের চার্চ এবং বাত্তিকালোয়ার জিয়ন
গির্জায় ইস্টার সানডের প্রার্থনা চলাকালে বোমা হামলা চালানো হয়। কাছাকাছি সময়ে রাজধানী কলম্বোর শাংরি লা, সিনামন গ্র্যান্ড ও কিংসবুরি হোটেলেও বিস্ফোরণ ঘটে। হতাহতদের
মধ্যে বিদেশি পর্যটক থাকতে পারে বলে শ্রীলঙ্কার গণমাধ্যমের খবরে বলা
হয়েছে। তাদের খবর অনুযায়ী, নিহতের সংখ্যা আড়াইশ ছাড়াতে পারে।
(bdnews24.com)
Labels: News



0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home