Friday, October 19, 2018

Ayub Bacchu's death was written by Hanif's sign.

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে হানিফ সংকেত যা লিখলেন।

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোকাহত পুরো দেশ। শুধু দেশের গণ্ডিতে সীমাবদ্ধ নয় বিদেশের মাটিতেও তার রয়েছে অগনিত ভক্তরা। সবার হৃদয় এখন কিংবদন্তি আইয়ুব বাচ্চুকে হারানোর শোকে ব্যথাতুর। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রায় সব শ্রেণী পেশার জনগণ। এই কিংবদন্তীকে হারিয়ে শোকে স্তব্ধ মিডিয়া অঙ্গণ। তার মুত্যুতে কাছেরসহ অনেক মানুষ অনেক রকমের লেখা লিখেছেন ফেসবুকে। বাচ্চুর মৃত্যুতে নিজের ভেরিফাইড ফেসবুকে আর এক জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেতও লিখেছেন অনেক কিছুই।

প্রায় ৬ ঘণ্টা আগে হানিফ সংকেত তার ফেসবুকে লিখেছেন ‘চোখ মেললেই জীবন, চোখ বন্ধ করলেই আর জীবন নেই, জীবনের রংটাই এমন’, কথাটি আমার নয়, আইয়ুব বাচ্চুর। জীবন সম্পর্কে নিজের উপলব্ধি বর্ণনা করতে গিয়ে একটি সাক্ষাৎকারে এই উক্তিই করেছিলো বন্ধুবর আইয়ুব বাচ্চু।

অনেক কষ্ট হলেও যার নামের আগে এখন লিখতে হবে প্রয়াত। সেই আশির দশকের শুরু থেকেই বাচ্চুর সঙ্গে সম্পর্ক। তখন বাচ্চু সঙ্গীত শিল্পী ছিল না। জনপ্রিয় ব্যান্ডদল সোলসের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিল। দুর্দান্ত গিটার বাজাত। গিটারে ওর হাতের সঞ্চালন দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম। মনে মনে ভাবতাম বিদেশে এ ধরণের যন্ত্রশিল্পী থাকলে তার খ্যাতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তো। শুধু গিটারের ঝংকারই নয়, সঙ্গীত শিল্পী হিসাবেও বাচ্চু ছিল সফল এবং জনপ্রিয়।

বাচ্চু ছিল আমার অবসরের সঙ্গী। দেখা হতো কম, কথা হতো বেশি। ও ব্যস্ত থাকতো আমিও ব্যস্ত। আমরা থাকতাম পাশাপাশি বাড়িতে। আগে ছিল মগবাজার। হঠাৎ একদিন ফোন করে বললো, ‘আমি তোর পাশে এসেছি’। অবাক হলাম শুনে। তখন বললো এখন থেকে সে ধানমন্ডিতে আমার প্রতিবেশী। পরদিনই স্বপরিবারে বাসায় এলো। অনেক গল্প হলো। ওর প্রাণ খোলা হাসিটা কখনোই ভুলতে পারবো না।

আমাদের মধ্যে একটি আত্মিক যোগাযোগ ছিল। ওকে আমি কখনোই গম্ভীর থাকতে দেখিনি। মৃত্যুর একদিন আগেও রংপুরে অনুষ্ঠান করে এসেছে। কে জানতো পরদিনই বাচ্চু আমাদের শোকের সাগরে ভাসিয়ে দিয়ে চলে যাবে না ফেরার দেশে। আসলেই আইয়ুব বাচ্চু বেশ অসময়েই চলে গেলো। বাচ্চুর এই অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। বাচ্চুর আত্মার শান্তি কামনা করছি।

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home