Barring PSG points, the easy win of the day is Barcelona.
পিএসজির পয়েন্ট হারানোর দিনে বার্সার সহজ জয়।
চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির বিপক্ষে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে পিএসজি। অন্যদিকে মেসিহীন বার্সেলোনা ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়ে তাদের শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে।
লরেনজো ইনসিগনে নাপোলিকে এগিয়ে দেন ২৯ মিনিটের সময়। মারিও রুই নিজেদের জালে বল পাঠালে সমতায় ফেরে পিএসজি। কিন্তু সেই সমতা ধরে রাখতে ব্যর্থ হয় নেইমাররা। ৭৭তম মিনিটে ড্রিস মের্টেন্স নাপোলিকে আবার এগিয়ে দেন। দলকে হার থেকে রক্ষা করেন ডি মারিয়া। শেষ দিকে বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠিয়ে দলকে ড্র এনে দেন তিনি।
গ্রুপ ‘সি’তে ৫ পয়েন্ট নিয়ে নাপোলি দ্বিতীয় ও ৪ পয়েন্ট নিয়ে পিএসজি আছে তৃতীয় স্থানে।
এই গ্রুপের অন্য ম্যাচে রবের্ত ফিরমিনো ও মোহামেদ সালাহর গোলে রেড স্টার বেলগ্রেডকে ৪-০ ব্যবধানে হারানো লিভারপুল ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।
ইন্টার-বার্সা
ইন্টারকে হারাতে বার্সার এতটুকু বেগ পেতে হয়নি। ৩২ মিনিটের সময় রাফিনহা গোল করে দলকে এগিয়ে দেন। এরপর দ্বিতীয়ার্ধের ৮৩ মিনিটের সময় দ্বিতীয় গোল করেন আলবা।
তিন ম্যাচের সবকটিতে জেতা বার্সেলোনা ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইন্টার মিলান।
পিএসজির মতো জয় পায়নি টটেনহ্যামও। পিএসভি আইন্দোভেনের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে তারা। তিন ম্যাচে এক পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে টটেনহ্যাম আছে তিন নম্বরে।
Labels: Sports



0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home