Belgian champions, Top 5 teams in FIFA rankings.
বেলজিয়ামের চমক, ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ৫ দল।
ফ্রান্সকে পেছনে ফেলে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে বেলজিয়াম। একধাপ পিছিয়ে বাংলাদেশ নেমে গেছে ১৯৪তম স্থানে।
বিশ্বকাপ জয়ের পর থেকেই শীর্ষস্থান ধরে রেখেছিলো ফ্রান্স। কিন্তু এবার তাদের সে জায়গা থেকে হটিয়ে দিয়েছে বেলজিয়াম। তাদের সংগ্রহ ১৭৩৩ পয়েন্ট। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া লেস ব্লু’দের সংগ্রহ ১৭২৯ পয়েন্ট। ১৬৬৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া আছে চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে আছে ইংল্যান্ড।
এছাড়াও শীর্ষ দশে থাকা অন্য দলগুলো যথাক্রমে উরুগুয়ে, পর্তুগাল, সুইজারল্যান্ড, স্পেন ও ডেনমার্ক।
Labels: Sports



0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home