BNP-Jamaat is plotting to create anarchy in front of the election: Health Minister.
নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত নৈরাজ্য সৃষ্টির চক্রান্ত করছে: স্বাস্থ্যমন্ত্রী।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত নৈরাজ্য সৃষ্টির চক্রান্ত করছে। তারা ২০১৪ সালের মতো জ্বালাও-পোড়াও করে দেশের নৈরাজ্য সৃষ্টি করতে চায়।
‘গণতান্ত্রিক অধিকারের নামে বিএনপি-জামায়াত ২০১৪ সালের মতো জ্বালাও-পোড়াও করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। জ্বালাও-পোড়াও করা গণতান্ত্রিক অধিকার হতে পারে না।’
সোমবার রাজধানীর শ্যামলীর ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের আইসিইউ, এইচডিইউ ও অপারেশন থিয়েটারের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টিবি হাসপাতালের উপপরিচালক ডা. আবু রায়হান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচন বানচাল করার জন্য চক্রান্তকারীরা চক্রান্ত শুরু করেছে। কিন্তু এ দেশের শান্তিপ্রিয় মানুষ দেশের উন্নয়ন ধ্বংসকারী যে কোনো অশুভশক্তিকে ভোটের মাঠে প্রতিহত করবে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, আওয়ামী লীগ নির্বাচন চায়, বাংলার জনগণও নির্বাচন চায়। আওয়ামী লীগ কোনো নির্বাচনকে ভয় পায় না, শুধু ভয় পায় চক্রান্তকারী ও ষড়যন্ত্রকারীদের। তবে এ দেশের জনগণ চক্রান্তকারীদের কালো হাত ভেঙে দেবে।
তিনি বলেন, জ্বালাও-পোড়াও কোনো গণতান্ত্রিক অধিকার হতে পারে না। দেশের মানুষের ভোট দেয়ার অধিকার আছে। কেন আপনারা ভোট দিতে বাধা সৃষ্টি করবেন। অহেতুক উত্তেজনা সৃষ্টি করবেন না। জোট করেন, আর যাই করেন চক্রান্ত করবেন না।
সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে মোহাম্মদ নাসিম বলেন, রাজনৈতিক ধারাবাহিকতা ছাড়া কোনো দেশ এগিয়ে যেতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে একদিকে মহাকাশ ও সমুদ্রসীমা জয় হয়েছে। পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হচ্ছে। অন্যদিকে তৃণমূলের মানুষের আর্থসামাজিক উন্নয়নের কাজ করা হচ্ছে।
Labels: News



0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home