Wednesday, October 24, 2018

Brazil 35, Argentina 14

ব্রাজিল ৩৫, আর্জেন্টিনা ১৪ 


উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচ শুরু হচ্ছে আজ থেকে। আর আজকেই মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, ম্যানইউ, ম্যানসিটি এবং বায়ার্ন মিউনিখের মত জায়ান্টরা।

এদিকে আজকে সব মিলিয়ে ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৬ দলের এই আট ম্যাচে সব মিলিয়ে ৩৫ জন ব্রাজিলিয়ান তারকা মাঠে নামবে। অ্যাথেন্সে ২জন, ভ্যালেন্সিয়াতে ২জন, আয়াক্সে ১ জন, বেনফিকাতে ৩জন, হোফেনহেইমে ২জন, লিওতে ৩জন, সাখতার দানেষ্কে ৯জন, ম্যানসিটিতে ৪জন, রিয়াল মাদ্রিদে ৩ জন, সিএসকে মষ্কোতে ১জন, জুভেন্টাসে ২জন, ম্যানইউতে ২জন এবং বায়ার্নে ১জন।

রোমাতে দুইজন ব্রাজিলিয়ান তারকা থাকলেও তারা দুজনেই এই মুহুর্তে লোনে দলের বাইরে আছে।

অন্যদিকে আজকের দিনে চ্যাম্পিয়নস লিগে আর্জেন্টিনার ১৪জন তারকা মাঠ মাতাবে। অ্যাথেন্সে ২জন, আয়াক্সে ১ জন, বেনফিকাতে ৫জন, ম্যানইউতে ২জন, জুভেন্টাসে ১জন এবং ম্যানসিটিতে ২জন। এছাড়াও রোমাতে আর্জেন্টিনারও দুই তারকা আছে যারা এখন লোনে দলের বাইরে আছে।

ব্রাজিল এবং আর্জেন্টিনার বর্তমান ফুটবলের চিত্রটাও অনেকটাই ফুটে উঠেছে এই চ্যাম্পিয়নস লিগের ম্যাচ দিয়ে। প্রতিটা বড় দলেই ব্রাজিলের খেলোয়ার থাকলেও প্রতিটা বড় দলে নেই আর্জেন্টাইন তারকা।

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home