Comilla Victoria purchases Boom Boom Afridi.
বুমবুম আফ্রিদিকে কিনে নিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
পাকিস্তানের বুমবুম ক্রিকেটার শহিদ আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিয়েছেন অনেক দিন হয়ে গেলো। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত নন। যদিও ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলে যাচ্ছেন। পিএসএল, পিসিএল, এপিএলের সঙ্গে নিয়মিত খেলছেন বাংলাদেশের বিপিএলও।
আগের আসরগুলোতে শহিদ আফ্রিদির একমাত্র ঠিকানা ছিল যেন ঢাকার ফ্রাঞ্চাইজি। এক সময় ছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স। পরে হয়েছে ঢাকা ডায়নামাইটস। ঢাকার জার্সিই বারবার উঠেছে আফ্রিদির শরীরে।
এবার ঢাকার বাইরে বের হওয়ার সুযোগ পেয়ে গেলেন পাকিস্তানের এই মারদাঙ্গা ক্রিকেটার। বিপিএলের প্লেয়ার ড্রাফটে এবার নতুন ফ্রাঞ্চাইজি পেয়ে গেলেন শহিদ আফ্রিদি। এবার তাকে কিনে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তামিম ইকবাল এই ফ্রাঞ্চাইজির আইকন।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে ছিলেন শহিদ আফ্রিদি। ২ লাখ ডলারে (প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা) আফ্রিদিকে কিনে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
আগে থেকেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স ধরে রেখেছিল তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফুদ্দিন এবং শোয়েব মালিককে। বিদেশি হিসেবে আগেই দলভুক্ত করেছিল অ্যাসেলা গুনারত্নে এবং লিয়াম ডসনকে। এবার আজ আফ্রিদি, থিসারা পেরেরা, এভিন লুইসদের দলে নিয়েছে কুমিল্লা। এছাড়া স্থানীয় তারকাদের মধ্যে আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদি হাসান, জিয়াউর রহমান, শামসুর রহমান শুভ এবং সঞ্জিত সাহা।
কুমিল্লা ভিক্টোরিয়ানস
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, শোয়েব মালিক, অ্যাসেলা গুনারত্নে, লিয়াম ডসন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদি হাসান, জিয়া-উর রহমান, শহিদ আফ্রিদি, থিসারা পেরেরা, মোশরারফ হোসেন রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান শুভ,সঞ্জিত সাহা, এভিন লুইস, ওয়াকার সালমা খাই, আমের ইয়ামিন।
(bdnews24)
Labels: Sports



0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home