Thursday, October 25, 2018

Dima fever full moon, pray for husband.


ডেঙ্গু জ্বরে আক্রান্ত পূর্ণিমা, দোয়া চাইলেন স্বামী

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা । দুইদিন ধরে আইসিইউতে ছিলেন তিনি। তার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন পূর্ণিমার স্বামী আহমেদ ফাহাদ জামাল।

একটি ফেসবুক পোস্টের মাধ্যমে ফাহাদ জানান, কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন পূর্ণিমা। চিকিৎসকের শরণাপন্ন হলে জানা যায় ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। পরে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ফেসবুক পোস্টে তিনি আরও লিখেছেন, অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে নেওয়া হয়। সেখানে তাকে দুইদিন রাখা হয়। হাসপাতালের চিকিৎসক পূর্ণিমাকে দুই সপ্তাহ সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home