England have a big gap between Sri Lanka.
শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানের হার ইংল্যান্ডের
৫ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে, বৃষ্টি আইনে শ্রীলঙ্কার কাছে ২১৯ রানের বড় ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। ইংলিশদের ওয়ানডে ইতিহাসে এটিই সবচেয়ে বড় হার। টস জিতে শুরুতে ব্যাট করে ৩৬৬ রান সংগ্রহ করে লঙ্কানরা। জবাবে, ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৩২ রান করে ইংল্যান্ড। এ ম্যাচে হারলেও, ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে সফরকারীরা।
কলম্বোতে টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ১৩৭ রান তোলেন সামারাবিক্রমা ও ডিকওয়েলা। ৫৪ রানে সামারাবিক্রমাকে ফিরিয়ে এ জুটি ভাঙ্গেন মঈন আলী। ডিকওয়েলার ৯৫, চান্ডিমালের ৮০ রান বড় সংগ্রহের ভীত গড়ে দেয় লঙ্কানদের।
শেষদিকে কুশল মেন্ডিসের ৫৬ রানে, ৬ উইকেট হারিয়ে ৩৬৬ রানের বড় সংগ্রহ পায় শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়া করতে নেমে, বেন স্টোকস ৬৭ ও মঈন আলী ৩৭ রান করলেও, ব্যর্থ হয়েছেন অন্যরা। দলের সংগ্রহ যখন ৯ উইকেটে ১৩২ রান, তখনই শুরু হয় বৃষ্টি। সময় গড়িয়ে গেলেও থামেনি বৃষ্টি। আর তাতেই বড় জয় নিশ্চিত করে নেয় শ্রীলঙ্কা।
Labels: Sports



0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home