Finance Minister: Opinion influence may be in the election, but Awami League will win.
অর্থমন্ত্রী: নির্বাচনে ঐক্যফ্রন্ট প্রভাব রাখতে পারে, কিন্তু জিতবে আওয়ামী লীগ।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন: বিএনপি যেহেতু সঙ্গে আছে ঐক্যফ্রন্ট প্রভাব রাখতে পারে কিন্তু ভোটে জিতবে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার বিকেলে সিলেটে বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন: সামনের নির্বাচনে সিলেটে আওয়ামী লীগ জিতবে এ বিষয়ে আমি নিশ্চত।
আবুল মাল আবদুল মুহিত বলেন: তারা প্রমাণ করেছে তারা ইউজলেস, যারা বঙ্গবন্ধুর নাম নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে রয়েছে তারা শুধু পাবলিসিটির জন্য এমনটা করছে।
এসময় মন্ত্রীর সঙ্গে সিলেটের বিএনপি দলীয় মেয়র আরিফুল হক চৌধুরী ছাড়াও আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
Labels: News



0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home