Monday, October 29, 2018

Goddess' saw Humayun Ahmed's children.



দেবী’ দেখলেন হুমায়ূন আহমেদের সন্তানরা।

সারাদেশের ৩৫টি প্রেক্ষাগৃহে সগৌরবে চলছে অনব বিশ্বাসের ‘দেবী’। এক সপ্তাহেই ছবিটি বিনিয়োগ তুলে ফেলে লাভের মুখ দেখেছে। এখনও সিনেপ্লেক্সগুলো হাউসফুল যাচ্ছে। কিন্তু যার গল্প থেকে এই মুভি, সেই বিখ্যাত কথাশিল্পী হুমায়ূন আহমেদের পরিবারের সদস্যরা কি দেখেছেন মুভিটি? উত্তর পাওয়া গেল ছবিটির প্রযোজক এবং ‘রানু’ চরিত্রে দুর্দান্ত অভিনয় করা জয়া আহসানের ফেসবুক পোস্ট থেকে।

জয়া জানালেন, হুমায়ূন আহমেদের মেয়ে শিলা আহমেদ এবং বড় ছেলে নুহাশ হুমায়ূন মুভিটি দেখে ফেলেছেন। জানিয়েছেন উচ্ছসিত প্রতিক্রিয়া। এর আগে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ মুভিটি নিয়ে অনেক ঝামেলা হয়েছিল হুমায়ূন পরিবারের সঙ্গে। ‘দেবী’ এসে সব যেন ঘুচিয়ে দিল।

জয়া তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমার অভিনয় জীবনের শুরু থেকেই যখন কেউ আমার কাছে জানতে চেয়েছে, প্রিয় অভিনেত্রী কে? আমি বরাবরই শিলা আহমেদ -এর নামটি নিয়েছি। আমি নিশ্চিত, আমার মত আরো অনেকেই শিলা আহমেদের অভিনয়ের ভক্ত। সেই শিলা আমার প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘দেবী’ দেখতে এসে আমাদের অনেক বেশি সম্মানিত করেছে। আমি কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞ।’

‘নুহাশ হুমায়ূনের কথাও আলাদাভাবে উল্লেখ করতে চাই। ‘দেবী’ চলচ্চিত্রের শুরু থেকে এখন পর্যন্ত নুহাশকে পাশে পেয়েছি সবসময়। ধন্যবাদ নুহাশ হুমায়ূন।’

‘আমরা যারা হুমায়ূন আহমেদ স্যারকে শ্রদ্ধা করি, ভালোবাসি, স্মরণ করি, তারা হুমায়ূন আহমেদ স্যারের পরিবারকেও ভীষণভাবে ভালোবাসি। নোভা, শিলা, বিপাশা, নুহাশ-আমরা সবাই তোমাদের অনেক ভালোবাসি। তোমাদের জন্য দোয়া। স্যারের জন্য দোয়া। স্যার বেঁচে থাকবেন তার কাজের মাঝে, তোমাদের মাঝে।’




Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home