Imran Khan: Excited about getting Saudi debt.
ইমরান খান: সৌদির ঋণ পেয়ে উচ্ছ্বসিত।
সৌদি সরকার ইসলামাবাদকে এক বছরের মেয়াদে তেল আমদানিতে তিন বিলিয়ন ডলারের সুবিধা দিতে সম্মত হয়েছে। আর এ ঋণ পেয়ে উচ্ছ্বসিত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। নিজ দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে বিষয়টি জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন ইমরান।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজের প্রতিবেদনে বলা হয়, ভিডিওবার্তায় নিজ দেশের অর্থনৈতিক সংকটের বিষয়টি উল্লেখ করে ইমরান খান বলেছেন, আমাদের ওপর ঋণের বোঝা থেকে মুক্ত হতে অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছিলাম। আমাদের অনেক ঋণ পরিশোধ করতে হয়েছে।
আর্থিক সুবিধা পেয়ে উচ্ছ্বসিত ইমরান খান বলেন, সংকট উত্তরণে সৌদি আরব থেকে আমরা দারুণ প্যাকেজ পেয়েছি, যা আমাদের সংকট দূর করবে। সৌদি সরকার ইসলামাবাদকে এক বছরের মেয়াদে তেল আমদানিতে তিন বিলিয়ন ডলারের সুবিধা দিতে সম্মত হয়েছে।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে ভবিষ্যতে বিনিয়োগ উদ্যোগের (এফআইআই) সম্মেলনে যোগ দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি আরব সফর করেন। সফরকালে এ চুক্তিতে উভয় দেশের প্রধানরা স্বাক্ষর করেন।
সরকার চালাতে ব্যাপক অর্থাভাবে পড়েছে পাকিস্তান। শিগগিরই অর্থের জোগান না হলে মুখ থুবড়ে পড়বে। এই আর্থিক সংকটকে গত ৭০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বলে জানাচ্ছেন দেশটির কর্মকর্তারা।
Labels: International



0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home