In the Indian state of Punjab, people of the deserted people were killed.
ভারতের পাঞ্জাবে ট্রেনের নিচে প্রাণ হারালো রাবণবধে মত্ত জনতা।
ভারতের পাঞ্জাবে ট্রেনের নিচে কাটা পড়ে ৬০ জনের বেশি মানুষের প্রাণহানি হয়েছে।
অমৃতসরের কাছে রেললাইনের উপর এ ঘটনায় বহু মানুষ আহত বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি বলছে, হতাহতরা সবাই রেললাইনের উপর দাঁড়িয়ে হিন্দুদের উৎসব ‘দশেরা’ দেখছিল।
দশেরা উৎসবে অসুর দমন দেখানো হয়। এতে দশ মাথাওয়ালা অসুররাজ রাবণের বিরুদ্ধে হিন্দু অবতার রামের বিজয় উদযাপন করে হিন্দুরা।
রাবণের পটকাভর্তি মূর্তি পোড়ানো দেখার সময় তারা ট্রেন আসার শব্দ টের পাননি।
স্থানীয় কর্মকর্তারা বিবিসিকে বলেছেন, ২০০ জনের বেশি মানুষ এই ঘটনায় আহত হয়েছে।সামাজিক যোগাযোগের মাধ্যমে আসা ভিডিতে দ্রুতগামী ট্রেনকে ভিড়ের মধ্যে দিয়ে এগোতে দেখা যায়।
স্থানীয় এক সাংবাদিকের উদ্ধৃতি দিয়ে বিবিসি লিখেছে, ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই ঘটনা ঘটে। ট্রেনটি জলন্ধর থেকে অমৃতসর যাচ্ছিল।
এর কিছুক্ষণ আগেই আয়োজকরা উৎসুক দর্শকদের রেললাইন থেকে সরানোর চেষ্টা করছিলেন বলে তিনি জানান।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এঘটনাকে ‘হৃদয়বিদারক’ হিসেবে বর্ণনা করে শোকপ্রকাশ করেছেন।
Labels: News



0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home