Mariner's contract to get Bolt.
বোল্টকে পেতে মেরিনার্সের চুক্তি
বোল্টকে পেতে মেরিনার্সের চুক্তি
ট্রায়াল ম্যাচ শেষ করেছেন উসাইন বোল্ট। তাতে গোলও করেছেন আটবারের সোনাজয়ী তারকা। তার খেলা পছন্দ হয়েছে সেই দলের। ফলস্বরূপ অস্ট্রেলিয়ার ক্লাব সেন্ট্রাল কোর্স মেরিনার্স পেশাদার চুক্তি করতে যাচ্ছে ‘জ্যামাইকান বিদ্যুতের’ সঙ্গে।
অস্ট্রেলিয়ার লিগের দল মেরিনার্সের সঙ্গে গত মাসখানেক ধরে ট্রায়াল দিচ্ছিলেন বোল্ট। এখন লিগ শুরু হয়েছে। তাই চুক্তি হয়ে গেলে আর কয়েকদিনের মধ্যেই ‘গতি দানব’কে দেখা যাবে প্রতিযোগিতামূলক ফুটবল ম্যাচ খেলতে।
২০১৭তে অ্যাথলেটিক্স থেকে অবসর নেয়ার পর থেকেই পেশাদার ফুটবল খেলার ইচ্ছার কথা প্রকাশ করেন। এবছরই অনুশীলন করেছিলেন জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে। অনুশীলন করেছেন নরওয়ের ক্লাবেও। তবে মেরিনার্স তাকে ট্রায়ালে দেখতে চেয়েছিল।
বোল্টে এজেন্ট রিকি সিমন্স জানিয়েছেন, বোল্টকে চুক্তি প্রস্তাব দেয়া হয়েছে।
Labels: Sports



0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home