Moushumi is returning to the heroine.
নায়িকা হয়ে ফিরছেন মৌসুমী
ত্রিশ-পয়ত্রিশ পেরোলেই তথাকথিত নায়িকা হওয়াকে সমর্থন করে না ঢাকাই সিনেমা। এখানে নায়িকাদের নিয়ে ঝুঁকি নেয়া হয়, নানা এক্সপেরিমেন্ট চালানো হয়। বয়স ভাটার দিকে পড়লেই দিনে দিনে আড়ালে চলে যান, সিনেমায় গুরুত্ব হারান সিনেমার জনপ্রিয় নায়িকারা। অভিজ্ঞতার মূল্য দিয়ে সেইসব অভিনেত্রীদের নিয়ে গল্প চোখে পড়ে না।
এইসব কারণে আজকাল চলচ্চিত্রে অনিয়মিত প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী। মনের মতো কিছু চরিত্র পেলে তবেই কাজ করে থাকেন। সর্বশেষ গেল শুক্রবার তার অভিনীত ‘নায়ক’ ছবিটি মুক্তি পেয়েছে। এখানে তিনি নবাগতা অধরা খানের বোনের চরিত্রে অভিনয় করেছেন।
তবে মৌসুমী ভক্তদের জন্য সুখবর হলো আসছে ডিসেম্বরেই আবারও মূল নারী চরিত্রে দেখা যাবে এই নায়িকাকে। ঠিক হয়েছে আগামী ১৪ ডিসেম্বর মুক্তি পাবে হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘রাত্রির যাত্রী’ চলচ্চিত্রটি। এখানে মৌসুমী হাজির হবেন চমক নিয়ে। ছবিটিতে মৌসুমীর নায়ক আনিসুর রহমান মিলন।
পরিচালক হাবিবুল ইসলাম হাবিব জানান, ‘আসছে বিজয় দিবস উপলক্ষে আমরা ‘রাত্রির যাত্রী’ সিনেমাটি মুক্তি দিতে যাচ্ছি। চমৎকার গল্পে যত্ন নিয়ে ছবিটি তৈরি করেছি আমি। এরইমধ্যে সিনেমাটি নিয়ে অনেক আগ্রহ দেখা যাচ্ছে দর্শকদের। জনপ্রিয় নায়িকা মৌসুমীকে এখানে খুবই সুন্দর একটি চরিত্রে খুঁজে পাবেন তার ভক্তরা। মিলনসহ অন্যরাও খুব ভালো কাজ করেছেন।’
গল্পের মূল চরিত্র ফাতেমা পারভিন ময়না। এ চরিত্রে অভিনয় করছেন প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমী। তিনি গ্রামের এক গরীব ঘরের সহজ-সরল শিক্ষিতা নারী। বাবা নেই, অসুস্থ মাকে নিয়ে তার সংসার। নিজেই উপার্জন করেন। প্রভাবশালীর ছেলের প্রেমে পড়ার দায় মেটাতে শহরে আশ্রয় নিতে হয় তাকে। পেছনে পড়ে থাকে তার গ্রাম, শৈশব, কৈশোর, যৌবনের হজারো স্মৃতি। সঙ্গী হলো মা আর প্রাণের মানুষ প্রেমিকের বিয়োগ বেদনা।
ঢাকা শহরে আসতে গিয়ে নানা অভিজ্ঞতার মুখোমুখি হন মৌসুমী। মানসিকভাবে বিপর্যস্ত মৌসুমী নিজেকে আবিষ্কার করলেন শতভাগ অসহায় এবং বিপদের শিকার হিসেবে। সেখান থেকে নিজেকে বের করে আনার সাহসী গল্পেই এই ছবিটি নির্মিত।
ছবিটি নিয়ে মৌসুমী বলেন, ‘অনেক আগে এই ছবিতে শুটিং করেছিলাম। এটি মুক্তি পেলে আশা করছি দর্শক হলে গিয়ে দেখবেন। ভালো একটি গল্প আছে ছবিতে।’
‘রাত্রির যাত্রী’ সিনেমায় মৌসুমী-মিলন ছাড়া আরও অভিনয় করেছেন নন্দিত অভিনেতা এটিএম শামসুজ্জামান, মারজুক রাসেল, সোনিয়া হোসেন, সালাউদ্দিন লাভলু, শহিদুল আলম সাচ্চু, অরুণা বিশ্বাস, রেবেকা, শিমুল খান, জিয়া তালুকদার, শিমুল আহমেদ, আনান জামান প্রমুখ। ছবিতে এখানে একটি আইটেম গানে দেখা যাবে ‘ভাইরাল র্গাল’খ্যাত নায়লা নাঈমকে।
ছবিটি অর্ধ শতাধিক হলে মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক হাবিবুল ইসলাম হাবিব।
Labels: Entertainment



0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home