Thursday, October 25, 2018

Mushfiqi: Keeper of the eleventh year of the year.

মুফফিক: বিশ্বসেরা একাদশে কিপার।  


বাংলাদেশি তারকা ক্রিকেটার মুশফিকুর রহীম বুধবার জোড়া মাইলফলক গড়লেন, তা সত্যিই অনন্য। তার অসাধারণ ক্যারিয়ার দিয়ে নিজেকে অন্যন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন।

চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে জিম্বাবুয়ের দেওয়া ২৪৭ রানের জবাবে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে মাশরাফি বাহিনী। ওপেনার লিটন ও ইমরুলের ঝড়ো ব্যাটিংয়ে দিশেহারা হয়ে পড়ে জিম্বাবুয়ের বোলাররা। এদিন উইকেটকিপার হিসেবে ২০০ ডিসমিসালের মাইলফলক স্পর্শ করার পর ব্যাট হাতে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন উইকেটকিপার ব্যাটসম্যান।

সব মিলিয়ে ওয়ানডে ক্রিকেটে মুশফিকের ডিসমিসাল সংখ্যা হলো ২০১টি। মুশফিকের পরের অবস্থানটি নিঃসন্দেহে খালেদ মাসুদ পাইলটের। ১২৬ ম্যাচে তার ডিসমিসাল সংখ্যা ১২৬টি। অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে সেরা দশে নেই মুশফিক। তিনি রয়েছেন ১১ নম্বরে। আর ৫টি ডিসমিসাল করতে পারলেই তিনি প্রবেশ করবেন সেরা ১০ উইকেটরক্ষকের তালিকায়। ৪৮২টি ডিসমিসাল করে রেকর্ডের পাতায় শীর্ষে নাম লিখে রেখেছেন কুমার সাঙ্গাকারা। তবে বর্তমানে খেলা উইকেটরক্ষকদের মধ্যে শীর্ষে মহেন্দ্র সিং ধোনি। তার ডিসমিসাল সংখ্যা ৪২০টি। এ হিসাবে কিন্তু আবার মুশফিক রয়েছেন দুই নম্বরে। তবে অলটাইম হিসেবে মুশফিকের আগে আরও রয়েছেন পাকিস্তানের মঈন খান (২৮৭), নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম (২৪২), অস্ট্রেলিয়ার ইয়ান হিলি (২৩৩), পাকিস্তানের রশিদ লতিফ (২২০), শ্রীলঙ্কার কালুভিথারানা (২০৬) এবং ওয়েস্ট ইন্ডিজের জেফ ডুজন (২০৪)।

বুধবারের আগে তিন ফর্মেটের ক্রিকেটে সব মিলিয়ে মুশফিকের সংগ্রহ ছিল ৯৯৭৫ রান। এদিন ২৫ রান করে ১০ হাজারি ক্লাবের সদস্য পদ লাভ করেন টাইগার ক্রিকেটার।

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home