Monday, October 22, 2018

Neymar leaves the club.


ক্লাব নয়, বান্ধবী ছাড়লেন নেইমার ।

তিনি পিএসজি ছাড়ছেন না। যাচ্ছেন না পুরনো ক্লাব বার্সেলোনা বা ক্রিস্টিয়ানো রোনালদোর ছেড়ে যাওয়া রিয়াল মাদ্রিদেও। একাধিক স্প্যানিশ মিডিয়া নেইমার-বার্সেলোনা যোগ বা নেইমার-রিয়াল যোগ নিয়ে নানা আলোচনা করছিল। কিন্তু নিজেই এই খবরকে ‘ফেক নিউজ’ বলে উড়িয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা।

নেইমার বলেছেন, ‘ক্লাব ছাড়া নিয়ে যা হচ্ছে, তার পুরোটাই ফেক নিউজ।

এই খবরের মধ্যে আবার সামনে এসেছে বান্ধবী ব্রুনার সঙ্গে নেইমারের ছাড়াছাড়ি হওয়ার খবর। ব্রাজিলে এক অনুষ্ঠানে গিয়ে নিজেই ছাড়াছাড়ির খবর জানিয়েছেন অভিনেত্রী ব্রুনা মার্কেজিন।

ব্রুনা ও নেইমারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে ব্রাজিল ও ফরাসি একাধিক মিডিয়া জানিয়েছে, গত কয়েক মাস ধরেই দু’জনের সম্পর্ক কঠিন সময়ের মধ্যদিয়ে যাচ্ছিল। যদিও গত মাসেই নিজের ইন্সটাগ্রামে নেইমারের সঙ্গে একটা ছবি শেয়ার করেন ব্রুনা।

কেন এই ছাড়াছাড়ি? বিস্তারিত কিছু জানাননি ব্রুনা। শুধু বলেছেন, ‘এই সিদ্ধান্ত তার (নেইমার) তরফ থেকেই এসেছে। তবে দু’জনের মধ্যে এখনও শ্রদ্ধা ও ভালোবাসার সম্পর্ক অটুট রয়েছে। আমরা এক সঙ্গে দুর্দান্ত সময় কাটিয়েছি।’

এরপরই ব্রুনার সংযোজন, ‘আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে ভালোবাসি না। তবে তার এই সিদ্ধান্ত শোনার পর আমি সেটা মেনে নিয়েছি। বলেছি, ঠিক আছে।

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home