Police team with poppy.
পপির সঙ্গে পুলিশ টিম।
খুন করেছেন একজন। আর গ্রেপ্তার হলেন আরেকজন। এটা কেন? তা দেখতে হলে পপির অভিনীত নতুন ওয়েব সিরিজে দর্শকদের চোখ রাখতে হবে। সবশেষ ঢাকার দোহার উপজেলার কিছু লোকেশনে একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পপি।
তিনি এই নতুন ওয়েব সিরিজের একটি দৃশ্য বর্ণনা করতে গিয়ে বলেন, ‘ইন্দুবালা’ ওয়েব সিরিজে আমার সঙ্গে একটি দৃশ্যে পুলিশ টিমকে দেখা যাবে। তারা আসলে আমাকে গ্রেপ্তার করতে এসেছেন। তবে আমি খুনটা করিনি। খুন করেছেন আরেকজন।
আমাকে এখানে দর্শক একজন বিদ্রোহী নারীর ভূমিকায় দেখতে পাবেন। পুরো কাহিনীটা এখন জানাতে চাই না। তবে দারুণ একটি কাজ হয়েছে এটি। পরিচালনা করেছেন অনন্য মামুন। আর এই ওয়েব সিরিজটি প্রযোজনা করেছে ইনোভেট সল্যুশন লিমিটেড। মূলত সিনেস্পট অ্যাপে এটি সামনে প্রকাশ হবে।
এখানে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, এ বি এম সুমনসহ আরো অনেকে। এদিকে, এ কাজের বাইরে পপি উত্তরায় গত দু’দিন থেকে সাদেক সিদ্দিকীর পরিচালনায় ‘সাহসী যোদ্ধা’ ছবির শেষভাগের কাজ করছেন। এখানে তার বিপরীতে অভিনয় করছেন আমিন খান।
(bdnews24)
Labels: Entertainment



0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home