Monday, October 29, 2018

Real coach going to be dismissed today?

আজই বরখাস্ত হতে যাচ্ছেন রিয়াল কোচ?

টানা পাঁচ ম্যাচে জয় না পাওয়া হয়তো মানা যায়; কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে এমন গুরুতর পরাজয় মানতে পারছে না রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ এবং সমর্থকেরা। রবিবার রাতে ক্যাম্প ন্যুতে ৫-১ গোলের বড় ব্যবধানে হেরেছে জুলেন লোপেতেগির দল। এই পরাজয়ের পর লোপেতেগির চাকরি হারানোটা নাকি একরকম নিশ্চিত হয়ে গেছে!

মাদ্রিদ ভিত্তিক ক্রীড়া পত্রিকা মার্কা বলছে, জুলেন লোপেতেগিকে আজই বরখাস্তের সিদ্ধান্ত আসতে পারে এবং একই সঙ্গে ঘোষণা হয়ে যাবে নতুন কোচের নামও। চেলসির সাবেক কোচ আন্তোনিও কন্তেই হতে পারেন রিয়ালের পরবর্তী কোচ। আগামী সপ্তাহেই রিয়ালের দায়িত্ব নিতে পারেন কন্তে।

ক্রিশ্চিয়ানো রোনালদো জুভেন্তাসে পাড়ি জমানোয় চলতি মৌসুমের শুরু থেকেই দুর্ভোগে পড়েছে রিয়াল মাদ্রিদ। সিআর সেভেন যে দলটিকে প্রায় অজেয় হিসেবে গড়ে তুলেছিল, সেই দল এখন হারতে হারতে খাদের কিনারায়। এখনই লা লিগার দৌড় থেকে ছিটকে পড়েছে অনেক দুরে। শুধু তাই নয়, আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে কি না টানা তিনবারের চ্যাম্পিয়নরা, সেটাই পড়ে গেছে শঙ্কায়।

মার্কা আরও জানিয়েছে, বার্সার কাছে বিধ্বস্ত হওয়ার পর মাদ্রিদে গুঞ্জন ছড়িয়ে পড়েছে, আজই ক্লাব ডিরেক্টরদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। কোচ লোপেতেগির ব্যাপারে সিদ্ধান্ত নেয়াই হচ্ছে এই বৈঠকের প্রধান উদ্দেশ্য। রাশিয়া বিশ্বকাপ শুরুর একদিন আগেই হঠাৎ করে রিয়ালে যোগ দেন তখনকার স্পেন জাতীয় দলের কোচ লোপেতেগি। এতে চটে গিয়ে তাকে বরখাস্ত করে স্প্যানিশ ফুটবল অ্যাসেসিয়েশন। এবার হয়তো দুই কুলই হারাতে হচ্ছে লোপেতেগিকে।

(bdnews24)

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home