Friday, October 26, 2018

Rubel dropped, new four faces in Test squad.

বাদ পড়েছেন রুবেল, টেস্ট দলে নতুন চার মুখ। 


ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পথে। জিম্বাবুয়ের বিপক্ষে এরপরই শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। ১৫ সদস্যের এই দলে চমক চারজন নতুন মুখ। তবে অনুমিতভাবেই অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মাহমুদউল্লাহ।

চোটে আক্রান্ত বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। আঙুলের চোটের কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হচ্ছে তাঁকে। স্বাভাবিক কারণে জিম্বাবুয়ে সিরিজের দলে নেই বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। সাকিবের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে মাহমুদউল্লাহর নেতৃত্বে খেলবে দল।

অবশ্য এই দলে চারজন নতুন মুখ রয়েছেন—পেসার খালেদ আহমেদ, অলরাউন্ডার আরিফুল হক, স্পিনার নাজমুল ইসলাম অপু ও মোহ্ম্মদ মিঠুন। চলমান জাতীয় লিগে দারুণ পারফরম্যান্স করার পুরস্কার হিসেবে এই দলে ডাক পেয়েছেন খালেদ।

এ ছাড়া দীর্ঘদিন পর দলে ফিরেছেন পেসার শফিউল ইসলাম। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি। তবে এই দলে নেই ওয়ানডে সিরিজের দলে খেলা পেসার রুবেল হোসেন।

বাংলাদেশ টেস্ট দল : মাহমুদউল্লাহ (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, সৈয়দ খালেদ আহমেদ ও নাজমুল ইসলাম অপু।

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home