Tailor-Williams is taking Zimbabwe forward.
জিম্বাবুয়েকে এগিয়ে নিচ্ছেন টেইলর-উইলিয়ামস।
৬ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়েছিল জিম্বাবুয়ে। তবে প্রতিপক্ষের ওপর সেই চাপটা ধরে রাখতে পারছে না বাংলাদেশ। টাইগাররা বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করলেও দারুণ খেলছেন ব্রেন্ডন টেইলর ও শন উইলিয়ামস। তাদের ব্যাটে শুরুর ধাক্কা সামলে উঠে এগিয়ে যাচ্ছে সফরকারীরা।
ইতিমধ্যে ৫০ রানের পার্টনারশিপ গড়ে তুলেছেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান। শেষ খবর পর্যন্ত ১৭ ওভার শেষে ২ উইকেটে ৬৭ রান করেছেন জিম্বাবুয়ে। টেইলর ৩২ ও উইলিয়ামস ২৮ রান নিয়ে ব্যাট করছেন।
এ ম্যাচে বড় নিয়ামক হতে পারে শিশির। এটি দুদলের মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে। তা মাথায় রেখে শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
সূচনালগ্নেই দুই ওপেনারকে ফিরিয়ে সফরকারীদের চেপে ধরেন লাল-সবুজ জার্সিধারীরা। সিফাস জুওয়াও ক্লিন বোল্ড করে দলকে প্রথম সাফল্য এনে দেন মোহাম্মদ সাইফউদ্দিন। প্রাথমিক ধাক্কা সামলে ওঠার আগেই আরেক ওপেনার হ্যামিল্টন মাসাকাদজাকে ইনসাইড এজ করে প্যাভিলিয়নে পধ ধরান আবু হায়দার রনি।
টানা তৃতীয় ও সব মিলিয়ে চতুর্থবার জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের সামনে বাংলাদেশ। মাশরাফি জানিয়েছেন, একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা যাই হোক জয় দিয়ে সিরিজ শেষ করতে চান তিনি।
এ ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে তিন পরিবর্তন। অভিষেক দুই ম্যাচে গোল্ডেন ডাক মারা ফজলে মাহমুদ রাব্বির জায়গায় একাদশে ঢুকেছেন ইনফর্ম সৌম্য সরকার।
পরীক্ষিত মেহেদী হাসান মিরাজকে রেস্টে রাখা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন আরিফুল হক। এর মধ্য দিয়ে সীমিত ওভারের ক্রিকেটে অভিষেক ঘটলো এ পেস অলরাউন্ডারের। বিশ্রাম দেয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে। তার স্থানে অন্তর্ভুক্ত হয়েছেন আবু হায়দার রনি।
জিম্বাবুয়ে দলে এসেছে দুই পরিবর্তন। টানা দুই ম্যাচ হেরে সিরিজ হারা দলটিতে ঢুকেছেন ওয়েলিংটন মাসাকাদজা ও রিচার্ড এনগাভারা। বাদ পড়েছেন পেসার তেন্ডাই চাটারা ও ব্র্যান্ডন মাভুতা।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), আবু হায়দার রনি ও নাজমুল ইসলাম অপু।
জিম্বাবুয়ে একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), সিফাস জুওয়াও, এল্টন চিগুম্বুরা, ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক), শন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, ডোনাল্ড তিরিপানো, ওয়েলিংটন মাসাকাদজা, কাইল জার্ভিস ও রিচার্ড এনগারাভা।
Labels: Sports



0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home