Friday, October 19, 2018

The outcome of the united front of heroes will be zero: Finance Minister

জিরোদের নিয়ে গড়া ঐক্যফ্রন্টের ফলাফল জিরোই হবে: অর্থমন্ত্রী। 


অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সব জিরোদের নিয়ে গড়া জাতীয় ঐক্য ফ্রন্টের ফলাফল জিরোই হবে। বৃহস্পতিবার বিকালে সিলেটে জালালাবাদ গ্যাস কর্মচারী ইউনিয়নের অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আমি আগেই তাদেরকে ভূয়া বলেছি, সব জিরো একসঙ্গে মিললে, পরে ফল জিরোই হবে।

তবে বিএনপি যদি নির্বাচনে আসে এবং ড. কামাল ও বদরুদ্দোজারা তাদের সমর্থন দেন তাহলে তাদের একটা এগজিসটেন্স (অস্তিত্ব) থাকবে, তা না হলে, তারা নন এগজিসটেন্স গ্রুপ। যারা ঐক্য প্রক্রিয়া করছেন এদের কোন ভবিষ্যৎ নেই। তারা জিরো।

আগামী ২৩ অক্টোবর সিলেটে জাতীয় ঐক্য ফ্রন্টের সমাবেশ পুলিশি অনুমতি না পাওয়া প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, কেন পুলিশ অনুমতি দিল না আমার বোধগম্য নয়, এটা দিলেও কোন ক্ষতি হবে বলে আমার মনে হয়না।

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home