Saturday, October 20, 2018

The police again turned back the national unity front

জাতীয় ঐক্যফ্রন্টকে আবার ফিরিয়ে দিল পুলিশ

নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে ২৪ অক্টোবর সিলেট শহরের রেজিস্ট্রি মাঠে সমাবেশের অনুমতি পায়নি জাতীয় ঐক্যফ্রন্ট।

আজ শনিবার দুপুরে বিএনপি নেতারা জেলা পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়ে সমাবেশের জন্য আবেদন করে আসেন। দেড় ঘণ্টা পর পুলিশের পক্ষ থেকে সমাবেশের অনুমতি না দেওয়ার বিষয়টি বিএনপি নেতাদের জানিয়ে দেওয়া হয়।

সিলেট জেলা বিএনপির সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র আবুল কাহের শামীম বার্তা সংস্থা ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সমাবেশের অনুমতি না মিললেও ২৪ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সিলেট সফর কর্মসূচি অপরিবর্তিত থাকবে।

অনুমতি না দেওয়া প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ জানান, এ বিষয়ে তিনি খোঁজ-খবর নিচ্ছেন।

এর আগে ২৩ অক্টোবর সিলেটে ঐক্যফ্রন্টের কর্মসূচি ছিল। কিন্তু সমাবেশের বিষয়ে পুলিশের অনুমতি না পাওয়ায় পরদিন ২৪ অক্টোবর সমাবেশের তারিখ ঠিক করে ঐক্যফ্রন্ট। কিন্তু ওই দিনও তারা সমাবেশের অনুমতি পায়নি।

গতকাল শুক্রবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, ঐক্যফ্রন্টের সিলেটে আহ্বান করা সমাবেশ বন্ধ করা হয়নি বরং নিরাপত্তাজনিত কারণে আপাতত স্থগিত রাখা হয়েছে।

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home