The war criminals were rehabilitated on the field of politics. Kamal's unity: Information Minister.
যুদ্ধাপরাধীদের রাজনীতির মাঠে পুনর্বাসনের জন্যই ড. কামালের ঐক্য : তথ্যমন্ত্রী।
সুষ্ঠু নির্বাচনের জন্য নয়, দুর্নীতিবাজ ও যুদ্ধাপরাধীদের রাজনীতির মাঠে পুনর্বাসনের জন্যই ড. কামাল হোসেন বিএনপির সঙ্গে ঐক্য গড়েছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার( ২৩ অক্টোবর) বিকেলে, ময়মনসিংহের ফুলবাড়িয়ার আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জাসদ আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, কারাগারে বসে নির্বাচন বানচাল করার কোন ষড়যন্ত্র সফল হবে না।
জনসভায় জাসদের কেন্দ্রীয় নেতা অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও ওবায়দুর রহমান চুন্নুসহ জেলা ও উপজেলার পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আগামী নির্বাচন ঘিরে নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান দলের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
Labels: News



0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home