Monday, October 29, 2018

Goddess' saw Humayun Ahmed's children.



দেবী’ দেখলেন হুমায়ূন আহমেদের সন্তানরা।

সারাদেশের ৩৫টি প্রেক্ষাগৃহে সগৌরবে চলছে অনব বিশ্বাসের ‘দেবী’। এক সপ্তাহেই ছবিটি বিনিয়োগ তুলে ফেলে লাভের মুখ দেখেছে। এখনও সিনেপ্লেক্সগুলো হাউসফুল যাচ্ছে। কিন্তু যার গল্প থেকে এই মুভি, সেই বিখ্যাত কথাশিল্পী হুমায়ূন আহমেদের পরিবারের সদস্যরা কি দেখেছেন মুভিটি? উত্তর পাওয়া গেল ছবিটির প্রযোজক এবং ‘রানু’ চরিত্রে দুর্দান্ত অভিনয় করা জয়া আহসানের ফেসবুক পোস্ট থেকে।

জয়া জানালেন, হুমায়ূন আহমেদের মেয়ে শিলা আহমেদ এবং বড় ছেলে নুহাশ হুমায়ূন মুভিটি দেখে ফেলেছেন। জানিয়েছেন উচ্ছসিত প্রতিক্রিয়া। এর আগে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ মুভিটি নিয়ে অনেক ঝামেলা হয়েছিল হুমায়ূন পরিবারের সঙ্গে। ‘দেবী’ এসে সব যেন ঘুচিয়ে দিল।

জয়া তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমার অভিনয় জীবনের শুরু থেকেই যখন কেউ আমার কাছে জানতে চেয়েছে, প্রিয় অভিনেত্রী কে? আমি বরাবরই শিলা আহমেদ -এর নামটি নিয়েছি। আমি নিশ্চিত, আমার মত আরো অনেকেই শিলা আহমেদের অভিনয়ের ভক্ত। সেই শিলা আমার প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘দেবী’ দেখতে এসে আমাদের অনেক বেশি সম্মানিত করেছে। আমি কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞ।’

‘নুহাশ হুমায়ূনের কথাও আলাদাভাবে উল্লেখ করতে চাই। ‘দেবী’ চলচ্চিত্রের শুরু থেকে এখন পর্যন্ত নুহাশকে পাশে পেয়েছি সবসময়। ধন্যবাদ নুহাশ হুমায়ূন।’

‘আমরা যারা হুমায়ূন আহমেদ স্যারকে শ্রদ্ধা করি, ভালোবাসি, স্মরণ করি, তারা হুমায়ূন আহমেদ স্যারের পরিবারকেও ভীষণভাবে ভালোবাসি। নোভা, শিলা, বিপাশা, নুহাশ-আমরা সবাই তোমাদের অনেক ভালোবাসি। তোমাদের জন্য দোয়া। স্যারের জন্য দোয়া। স্যার বেঁচে থাকবেন তার কাজের মাঝে, তোমাদের মাঝে।’




Labels:

Arjuna is married to Salman's brother's wife.


সালমানের ভাইয়ের বউকে বিয়ে করছেন অর্জুন।


আর ফিসফাস নয়, এবার নাকি সত্যি সত্যি বিয়ে করছেন অর্জুন কাপুর ও মালাইকা অরোরা। শোনা যাচ্ছে, সালমান খানের ভাইয়ের সাবেক স্ত্রী আগামী বছর আবার বিয়ের পিঁড়িতে বসছেন। দীর্ঘদিন ধরে বিটাউনে অর্জুন-মালাইকার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন হয়েছে। বিভিন্ন জায়গায় তাঁদের একসঙ্গে দেখা গেছে। আর এ সবকিছু নিয়ে নাকি রীতিমতো বিরক্ত সালমান খান। তিনি অর্জুনের ওপর বেজায় চটেছেন। আর চটবেন নাই–বা কেন! এর আগে সালমান খানের বোন অর্পিতার সঙ্গেও অর্জুন সম্পর্ক গড়েছিলেন। এবার একই পরিবারের বউয়ের সঙ্গে অর্জুনের প্রেম। যদিও মালাইকা অরোরা এখন খান পরিবারের সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দিয়েছেন। সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে তাঁর পাকাপাকিভাবে ডিভোর্স হয়ে গেছে। তবে এই পরিবারে যখন তিনি বউ ছিলেন, তখনই নাকি অর্জুনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বেড়ে যায়। আর আরবাজ খানের সঙ্গে মালাইকার সংসার ভাঙার নাকি এটা অন্যতম কারণ।

আরবাজ খানে সঙ্গে ডিভোর্সের পর মালাইকা অরোরা আর অর্জুন কাপুর এখন আরও কাছাকাছি এসেছেন। বিটাউনের এই সুন্দরী ২৩ অক্টোবর তাঁর জন্মদিন কাটালেন অর্জুনের সঙ্গে, ইতালিতে। মিলান বিমানবন্দরে এই দুই তারকাকে হাতে হাত ধরে ঘুরতে দেখা গেছে। যদিও অর্জুন-মালাইকা তাঁদের প্রেম নিয়ে এখনো সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি। তবে এই যুগলের আচরণ দেখে মনে হচ্ছে, এবার তাঁরা এই প্রেমের কথা সামনে আনতে চান।

শোনা যাচ্ছে, আগামী বছর অর্জুন কাপুর ও মালাইকা অরোরা সাত পাকে বাঁধা পড়বেন। আর তাঁরা নাকি শিগগিরই এ ব্যাপারে ঘোষণা দেবেন। সম্প্রতি তাঁদের একসঙ্গে দেখা গেছে আবুধাবিতে। এর আগে ল্যাকমে ফ্যাশন উইকে দর্শক আসনে তাঁরা দুজন বসেছিলেন পাশাপাশি।

ভারতের কালারস চ্যানেলের রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট ৮’-এর অন্যতম বিচারক মালাইকা অরোরা। অর্জুন কাপুর ও পরিণীতি চোপড়া অভিনীত ছবি ‘নমস্তে ইংল্যান্ড’ মুক্তি পেয়েছে ১৮ অক্টোবর। এই ছবির প্রচারণায় কালারস চ্যানেলের এই শোতে হাজির হন অর্জুন কাপুর। এই শোতে অর্জুন আর মালাইকা একসঙ্গে নেচেছেন। এমনকি মালাইকাকে হাত ধরে মঞ্চে নিয়ে যান অর্জুন।

চুপি চুপি অনেক প্রেম হয়েছে। এবার এই যুগল বিয়ের পরিকল্পনা করছেন। আগামী বছর তাঁরা বিয়েটা সেরে ফেলতে চান। মালাইকার বয়স এখন ৪৫ আর অর্জুনের ৩৩। মালাইকা অর্জুনের থেকে ১২ বছরের বড়। তাতে কী!



Labels:

Shakib Khan has started acting 'Shahhen Shah' with Nusrat Faria.

নুসরাত ফারিয়াকে নিয়ে ‘শাহেনশাহ’র অভিনয় শুরু 

করেছেন শাকিব খান।

দীর্ঘদিন পর দেশীয় প্রোডাকশনের দিকে মনোযোগ দিয়েছেন দেশসেরা চিত্রনায়ক শাকিব খান।

এ ধারাবাহিকতায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে নিয়ে ‘শাহেনশাহ’ নামের একটি ছবিতে সম্প্রতি অভিনয় শুরু করেছেন।

পাশাপাশি রোদেলা জান্নাত নামে নতুন এক মুখ কাজ করবেন এ ছবিতে।

গত ৫ সেপ্টেম্বর ছবিটির মহরত অনুষ্ঠান হয়ে গেল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক শামীম আহমেদ রনী, চলচ্চিত্রের সিনিয়র অভিনেতা উজ্জল, তারিক আনাম খান, অমিত হাসান, শিবাসানু, ডন, কমল পাটেকর, প্রযোজক সেলিম খান, আব্দুল আলীম, লাইভ টেকনোলজির অন্যতম কর্ণধার ইয়াসির আরাফাতসহ অনেকে।

নতুন মুখ রোদেলা জান্নাতকে নেয়ার কারণ হিসেবে শামীম আহমেদ রনী বলেন, আমি একসময় ভেবেছিলাম কলকাতা থেকে অভিনেত্রী নির্বাচন করব। কিন্তু শাকিব খান আমাকে বললেন যে কলকাতা থেকে অভিনেত্রী না নিয়ে দেশ থেকেই নাও। আমাদের দেশে তো অভিনেত্রীর অভাব নেই। নতুনদের সুযোগ দাও।

প্রসঙ্গত এর আগে থাইল্যান্ডে ছবিটির একটি গানের শুটিং হলেও শামীম আহমেদ রনি পরিচালিত এ ছবির পরবর্তী পর্যায়ে শুটিং শুরু নিয়ে শঙ্কা ছিল।

শেষ পর্যন্ত সেই শঙ্কা কাটিয়ে সম্প্রতি এফডিসিতে ছবিটির শুটিং শুরু করেছেন শাকিব খান।




Labels:

Malinga Khulna, Afridi in Comilla.


মালিঙ্গা খুলনায়, আফ্রিদি কুমিল্লায়।

বিপিএলের ষষ্ঠ আসরের প্লেয়ার ড্রাফটে বিদেশি ক্যাটাগরির খেলোয়াড়দের মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ানস দলে টেনেছে শহীদ আফ্রিদি, শ্রীলংকান অলরাউন্ডার থিসারা পেরেরা ও উইন্ডিজ ব্যাটসম্যান ইভান লুইসকে। লাসিথ মালিঙ্গা এবং লেগ স্পিনার ইয়াসির আলীকে দলে নিয়েছে খুলনা টাইটান্স। ওদিকে সিলেট আন্দ্রে ফ্লেচার ও গুলবাদিন নাইবকে ডেকেছে। রাজশাহী মোহাম্মদ শামী এবং রায়ান টেন ডেসকটকে দলে নিয়েছে।

বিদেশি প্লেয়ার ড্রাফট; সেট-১, ২, ৩ পর্যন্ত

রংপুর রাইডার্স: রবি বোপারা (ইংল্যান্ড), রাইলি রুশো (দ. আফ্রিকা), বিন্নি হাউল (ইংল্যান্ড), ওসানে থমাস (উইন্ডিজ)।

রাজশাহী কিংস: ইসুরু উদানা, লাইরি ইভানস (শ্রীলংকা), রায়ান টেন ডেসকট (নেদারল্যান্ডস), সেকুগে প্রসন্ন (শ্রীলংকা), মোহাম্মদ সামি (পাকিস্তান) ।

চিটাগং ভাইকিংস: ক্যামেরুণ দেলপোর্ত (দ. আফ্রিকা), দাশুন সানাকা (শ্রীলংকা), নাজিবুল্লাহ জাদরান।

সিলেট সিক্সার্স: ফ্যাবিয়ান অ্যালিন (উইন্ডিজ), মোহাম্মদ ইরফান (পাকিস্তান), গুলবাদিন নাইব (আফগানিস্তান), আন্দ্রে ফ্লেচার (উইন্ডিজ), প্যাট ব্রাউন (ইংল্যান্ড), নিকোলাস পরান (ওয়েস্ট ইন্ডিজ)।

ঢাকা ডায়নামাইটস: আন্দ্রে ব্রিচ (দ. আফ্রিকা), ইয়ান বেল (ইংল্যান্ড), পাস এন্ড পাস।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: শহীদ আফ্রিদি (পাকিস্তান), থিসারা পেরেরা (শ্রীলংকা), ইভান লুইস (উইন্ডিজ), ওয়াকার সালামকেইল (আফগানিস্তান), আমিন ইয়ামিন (পাকিস্তান)।

খুলনা টাইটান্স: জাহির খান (আফগানিস্তান), রুদারফোর্ড (উইন্ডিজ), লাসিথ মালিঙ্গা, (শ্রীলংকা), ইয়াসির শাহ (পাকিস্তান), ব্রেন্ডন টেলর, ।

স্থানীয় প্লেয়ার ড্রাফট, সেটে-১, ২, ৩, ৪

রংপুর রাইডার্স: শাফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদি মারুফ, নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী, আবুল হাসান, ফারদীন হাসান।

রাজশাহী কিংস: সৌম্য সরকার, ফজলে রাব্বি, আরাফাত সানি, আলাউদ্দিন বাবু, মারশাল আইয়ূব, কামরুল রাব্বি, পাস এন্ড পাস।

চিটাগং ভাইকিংস: মোসাদ্দেক, আবু জায়েদ, সৈয়দ খালিদ আহমেদ, নাঈম হাসান, মোহাম্মদ আশরাফু, রবিউল হক, ইয়াসির আলী, নাহিদুরজ্জামান।

সিলেট সিক্সার্স: আফিফ হোসাইন, তাসকিন আহমেদ, আল-আমিম হোসাইন, তৌহিদ হৃদয়, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলক কাপালি, জাকির আলী

ঢাকা ডায়নামাইটস: রুবেল হোসেন, নুরুল হাসান, রনি তালুকদার, শুভাগত হোম, কাজী অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহদাত হোসেন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: আবু হায়দার, আনামুল হক, মেহেদি হাসান, জিয়াউর রহমান, মোশাররফ হোসাইন, মোহাম্মদ শহিদ, শামসুর রহমান, সনজিৎ সাহা ।

খুলনা টাইটান্স: জহুরুল ইসলাম, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, আল আমিন, সুবাসিস রয়, জুনায়েদ সিদ্দিকী, তানভীর ইসলাম, মাহিদুল আকন।

ড্রাফটের বাইরে দলে থাকা ক্রিকেটার:

রংপুর রাইডার্স: মাশরাফি মর্তুজা, ক্রিস গেইল, নাজমুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস।

ঢাকা ডায়নামাইটস: সাকিব আল হাসান, সুনীল নারিন, রোভম্যান পাউয়েল, কাউরান পোলাল্ড, আন্দ্রে রাসেল, হজরতউল্লাহ জাজাই।

সিলেট সিক্সার্স: নাসির হোসাইন, সাব্বির রহমান, লিটন দাস, সোহেল তানভীর, ডেভিড ওয়ার্নার, সন্দীপ লামিচানে।

খুলনা টাইটান্স: মাহমুদুল্লাহ, আরিফুল হক, নাজমুল হোসাইন শান্ত, কার্লোস ব্রাফেট, ডেভিড মিলার, আলী খান।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: তামিম ইকাবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, শোয়েব মালিক, আসলে গুনাথিলাকা, লিয়াম ডাওসন।

রাজশাহী কিংস: মুস্তাফিজুর রহমান, মুমিনুল হক, মেহেদি মিরাজ, জাকির হোসাইন, কায়িস আহমেদ, ক্রিস্টিয়ান জঙ্কার।

চিটাগং ভাইকিংস: মুশফিকুর রহিম, সিকান্দার রাজা, লুক রনকি, নাজিবুল্লাহ জাদরান, সানজামুল ইসলাম, মোহাম্মদ শাহজাদ, রবি ফ্রিলিনক।





Labels:

Who is in the BPL?


বিপিএলে কে কোন দলে।


রোববার হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ অাসরের নিলাম। প্লেয়ার বেচা কেনার এই অনুষ্ঠানে পছন্দের তারকা ক্রিকেটারকে কিনে দল সাজিয়েছে ফ্রাঞ্চাইজিরা। নিলামে কোন দলের স্কোয়াড কেমন হলো তা দেখে নেয়া যাক।

ঢাকা ডায়নামাইটস

দেশি ক্রিকেটার: সাকিব আল হাসান, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শুভাগত হোম, কাজী অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহাদাত হোসেন রাজিব ও নাঈম শেখ।

বিদেশি ক্রিকেটার: সুনিল নারিন, রোভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হজরতউল্লাহ যাজাই, অ্যান্ড্রু ব্রিচ, ইয়ান বেল।

রংপুর রাইডার্স

দেশি ক্রিকেটার: মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদি মারুফ, নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী, আবুল হোসেন রাজু,ফারদিন হোসেন অনিক।

বিদেশি ক্রিকেটার: ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, রবি বোপারা, রাইলি রুশো, বেনি হাওয়েল, ওশানে থমাস।

খুলনা টাইটানস

দেশি ক্রিকেটার: মাহমুদউল্লাহ, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, জহুরুল ইসলাম, তাইজুল ইসলাম, আল-আমিন জুনিয়র, শরিফুল ইসলাম, শুভাশিষ রায়, জুনায়েদ সিদ্দিকী, তানভীর ইসলাম ও মাহিদুল হাসান অংকন।

বিদেশি ক্রিকেটার: ডেভিড মালান, আলী খান, কার্লোস ব্রাথওয়েট, জহির খান, শেরফেন রাদারফোর্ড, লাসিথ মালিঙ্গা, ইয়াসির শাহ ও ব্রেন্ডন টেইলর।

কুমিল্লাহ ভিক্টোরিয়ান্স

দেশি ক্রিকেটার: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাইফউদ্দিন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, জিয়াউর রহমান, মেহেদী হাসান মিরাজ, জিয়াউর রহমান, মোশাররফ হোসেন রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান শুভ ও সনজিত সাহা।

বিদেশি ক্রিকেটার: শোয়েব মালিক, আসেলা গুনারত্নে, লিয়াম ডসন, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, এভিন লুইস, ওয়াকার সালমাখেইল ও আমের ইয়াসিন।

রাজশাহী কিংস

দেশি ক্রিকেটার: মুমিনুল হক, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, জাকির হাসান, সৌম্য সরকার, ফজলে রাব্বি, আরাফাত সানি, আলাউদ্দিন বাবু, মার্শাল আইয়ুব ও কামরুল ইসলাম রাব্বি।

বিদেশি ক্রিকেটার: রায়ান টেন ডেসকাটে,কাইস আহমাদ, ক্রিশ্চিয়ান জনকার, ইসিরু উদানা, লরি ইভান্স, সেকুগু প্রসন্ন ও মোহাম্মদ সামি।

সিলেট সিক্সার্স

দেশি ক্রিকেটার: নাসির হোসেন, সাব্বির রহমান, লিটন দাস, আফিফ হোসেন, আল-আমিন সিনিয়র, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, নাবিল সামাদ, এবাদত হোসেন চৌধুরী, অলক কাপালি, জাবির আলী ও মেহেদি হাসান রানা।

বিদেশি ক্রিকেটার: ডেভিড ওয়ার্নার, সোহেল তানভির, সন্দিপ লামিচানে, ফ্যাবিয়ান অ্যালিয়েন, মোহাম্মদ ইরফান, গুলবাদিন নাইব, আন্দ্রে ফ্লেচার, প্যাট ব্রাউন, নিকোলাস পুরান

চিটাগং ভাইকিংস

দেশি ক্রিকেটার: মুশফিকুর রহিম, সানজামুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ, নাইম হাসান, খালেদ আহমেদ, মোহাম্মদ আশরাফুল, নাঈম হাসান, রবিউল হক, ইয়াসির আলী চৌধুরী, নিহাদুজ্জামান ও সাদমান ইসলাম

বিদেশি ক্রিকেটার: লুক রনকি, সিকান্দার রাজা, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ শাহজাদ, রবার্ট ফ্রিলিঙ্ক, ক্যামেরন ডেলপোর্ট ও দাসুন শনাকা।



Labels:

Those who do not come to the BPL due to the Big Bash.

বিগ ব্যাশের কারণে বিপিএলে আসবেন না যারা।

জাতীয় সংসদ নির্বাচনের কারণে ২০১৮ সালের বিপিএল পিছিয়ে নিয়ে যাওয়া হলো আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে। নভেম্বর-ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে, এ সম্ভাবনা থাকার কারণেই সূচিতে পরিবর্তন আনা হয়েছিল। তবে, শেষ পর্যন্ত দেখা যাচ্ছে, নির্বাচনের মধ্যেই পড়ে যেতে পারে আগামী বিপিএল। সে যাই হোক, বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়ে দিয়েছেন নির্বাচনের কারণে বিপিএল আর পেছানো হবে না। সর্বোচ্চ নির্বাচনের দিন বিপিএলের ম্যাচ বন্ধ রাখা হতে পারে।

তবে, সূচি পরিবর্তন করতে গিয়ে একটি সমস্যা হলো। অস্ট্রেলিয়ার ফ্রাঞ্চাইজি লিগ বিগ ব্যাশের সঙ্গে সূচির সংঘর্ষ হয়ে গেল। একই সময়ে যে অস্ট্রেলিয়ার জমজমাট এই ঘরোয়া ফ্রাঞ্চাইজি বিগ ব্যাশও চলবে! চলতি বছরের ১৯ ডিসেম্বর শুরু হবে বিগ ব্যাশ। এরপর অস্ট্রেলিয়ার এই আসর শেষ হবে ১৭ ফেব্রুয়ারি। প্রায় দু’মাস ধরে চলবে এই আসরটি।

অন্যদিকে বাংলাদেশের বিপিএল শুরু হওয়ার কথা রয়েছে জানুয়ারি। শেষ হবে ৮ ফেব্রুয়ারি। বিগ ব্যাশের পর শুরু হবে শেষ হবে বিগ ব্যাশ শেষ হওয়ারও আগে। অর্থাৎ পুরো বিপিএলের সময়ই চলবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ। যে কারণে, এবারের বিপিএলে অনেক বিদেশি তারকা থাকছেন না।

যেমন, আফগানিস্তানের রশিদ খান, মুজিব-উর রহমান এবং মোহাম্মদ নবিকে পাওয়া যাচ্ছে না এবারের বিপিএলে। তাদেরকে এ কারণে প্লেয়ার্স ড্রাফটেও রাখা হয়নি। পরিবর্তে আফগানিস্কানের নজিবুল্লাহ জাদরান, হযরতুল্লাহ জাজাই, গুলবাদিন নাইবদের দলে টেনে নিয়েছে বিপিএলর ফ্রাঞ্চাইজিরা।

আগের আসরগুলোতে প্রায় নিয়মিতই খেলেছেন ক্যারিবীয় ক্রিকেটার ড্যারেন স্যামি, ডোয়াইন ব্রাভো, ড্যারেন ব্রাভো, ডোয়াইন স্মিথদের মতো ক্রিকেটাররা। কিন্তু এবার বিগ ব্যাশের কারণে নেই ক্যারিবীয় এই ক্রিকেটাররা। তবে, বিগ ব্যাশ হলেও ক্রিস গেইল, কাইরন পোলার্ড, সুনিল নারিন, এভিন লুইস, আন্দ্রে ফ্লেচার, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল কিংবা কার্লোস ব্র্যাথওয়েটদের ঠিকই পেয়েছে বিপিএল। এই তারকারাও যথেষ্ট কোনো একটি লিগকে জমিয়ে তুলতে।

যদিও আফগান তারকা রশিদ খান কিংবা মুজিব-উর রহমানদের হয়তো মিস করবে এবারের বিপিএলে। তবুও আফগানিস্তানের অন্য ক্রিকেটাররা সে অভাবটা পূরণ করে দেবে নিশ্চিত। অন্য যে কোনোবারের তুলনায় এবার দক্ষিণ আফ্রিকান বেশি বিপিএলে।

এই প্রথমবারের মতো খেলতে আসছেন এবি ডি ভিলিয়ার্স। রংপুর রাইডার্স বিপিএলে নিয়ে আসছে বিশ্বের অন্যতম বিধ্বংসী এই ব্যাটসম্যানকে। তার সঙ্গে রয়েছেন রিলে রুশো, ক্যামেরন ডেলপোর্ট, রবি ফ্রাইলিংকরা। ইংলিশ ক্রিকেটার রবি বোপারা, ডেভিড মালান, লিয়াম প্লাঙ্কেট, আলেক্স হেলস, বেনি হাওয়েলসরা রয়েছেন বিপিএলে। যদিও মঈন আলি, জস বাটলার, বেন স্টোকস, ইয়ন মরগ্যানদের পাওয়া যায়নি বিগ ব্যাশ কিংবা ইংল্যান্ডের ক্রিকেট সূচির কারণে।

পাকিস্তানের আফ্রিদি, ইয়াসির শাহ, শোয়েব মালিক, আমের ইয়ামিন, মোহাম্মদ সামিদের পাওয়া গেলেও বর্তমানে খেলা ক্রিকেটারদের মধ্যে কাউকেই পাওয়া যায়নি। মূলতঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ থাকার কারণেই পাকিস্তানি ক্রিকেটারদের পাওয়া যায়নি এবার বিপিএলে। না হয়, গত আসরে খেলে যাওয়া ফাখর জামান, হাসান আলি, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ আমেরদের পাওয়া যেতো এবারের আসরে।

এবার সবচেয়ে কম নিউজিল্যান্ডের খেলোয়াড়। শুধুমাত্র লুক রনকিকেই এবার নেয়া হয়েছে বিপিএলে। তাকে কিনে নিয়েছে চিটাগাং ভাইকিংস। দেশটির জাতীয় দল ওই সময় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলবে। দলের বাইরে থাকা অন্যরা খেলবে বিগ ব্যাশ লিগে। অস্ট্রেলিয়ার একজন রয়েছেন এবার বিপিএলে। তিনি হচ্ছেন ডেভিড ওয়ার্নার। শ্রীলঙ্কার থিসারা পেরেরা, লাসিথ মালিঙ্গা, ইসুরু উদানা, অ্যাসেলা গুনারত্নে, দাসুন সানাকার মতো খেলোয়াড়রা রয়েছেন এবারের বিপিএলে।

(bdnews24)

Labels:

Comilla Victoria purchases Boom Boom Afridi.


বুমবুম আফ্রিদিকে কিনে নিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স।


পাকিস্তানের বুমবুম ক্রিকেটার শহিদ আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিয়েছেন অনেক দিন হয়ে গেলো। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত নন। যদিও ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলে যাচ্ছেন। পিএসএল, পিসিএল, এপিএলের সঙ্গে নিয়মিত খেলছেন বাংলাদেশের বিপিএলও।

আগের আসরগুলোতে শহিদ আফ্রিদির একমাত্র ঠিকানা ছিল যেন ঢাকার ফ্রাঞ্চাইজি। এক সময় ছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স। পরে হয়েছে ঢাকা ডায়নামাইটস। ঢাকার জার্সিই বারবার উঠেছে আফ্রিদির শরীরে।

এবার ঢাকার বাইরে বের হওয়ার সুযোগ পেয়ে গেলেন পাকিস্তানের এই মারদাঙ্গা ক্রিকেটার। বিপিএলের প্লেয়ার ড্রাফটে এবার নতুন ফ্রাঞ্চাইজি পেয়ে গেলেন শহিদ আফ্রিদি। এবার তাকে কিনে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তামিম ইকবাল এই ফ্রাঞ্চাইজির আইকন।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে ছিলেন শহিদ আফ্রিদি। ২ লাখ ডলারে (প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা) আফ্রিদিকে কিনে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

আগে থেকেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স ধরে রেখেছিল তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফুদ্দিন এবং শোয়েব মালিককে। বিদেশি হিসেবে আগেই দলভুক্ত করেছিল অ্যাসেলা গুনারত্নে এবং লিয়াম ডসনকে। এবার আজ আফ্রিদি, থিসারা পেরেরা, এভিন লুইসদের দলে নিয়েছে কুমিল্লা। এছাড়া স্থানীয় তারকাদের মধ্যে আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদি হাসান, জিয়াউর রহমান, শামসুর রহমান শুভ এবং সঞ্জিত সাহা।

কুমিল্লা ভিক্টোরিয়ানস
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, শোয়েব মালিক, অ্যাসেলা গুনারত্নে, লিয়াম ডসন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদি হাসান, জিয়া-উর রহমান, শহিদ আফ্রিদি, থিসারা পেরেরা, মোশরারফ হোসেন রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান শুভ,সঞ্জিত সাহা, এভিন লুইস, ওয়াকার সালমা খাই, আমের ইয়ামিন।

(bdnews24)

Labels:

Real coach going to be dismissed today?

আজই বরখাস্ত হতে যাচ্ছেন রিয়াল কোচ?

টানা পাঁচ ম্যাচে জয় না পাওয়া হয়তো মানা যায়; কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে এমন গুরুতর পরাজয় মানতে পারছে না রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ এবং সমর্থকেরা। রবিবার রাতে ক্যাম্প ন্যুতে ৫-১ গোলের বড় ব্যবধানে হেরেছে জুলেন লোপেতেগির দল। এই পরাজয়ের পর লোপেতেগির চাকরি হারানোটা নাকি একরকম নিশ্চিত হয়ে গেছে!

মাদ্রিদ ভিত্তিক ক্রীড়া পত্রিকা মার্কা বলছে, জুলেন লোপেতেগিকে আজই বরখাস্তের সিদ্ধান্ত আসতে পারে এবং একই সঙ্গে ঘোষণা হয়ে যাবে নতুন কোচের নামও। চেলসির সাবেক কোচ আন্তোনিও কন্তেই হতে পারেন রিয়ালের পরবর্তী কোচ। আগামী সপ্তাহেই রিয়ালের দায়িত্ব নিতে পারেন কন্তে।

ক্রিশ্চিয়ানো রোনালদো জুভেন্তাসে পাড়ি জমানোয় চলতি মৌসুমের শুরু থেকেই দুর্ভোগে পড়েছে রিয়াল মাদ্রিদ। সিআর সেভেন যে দলটিকে প্রায় অজেয় হিসেবে গড়ে তুলেছিল, সেই দল এখন হারতে হারতে খাদের কিনারায়। এখনই লা লিগার দৌড় থেকে ছিটকে পড়েছে অনেক দুরে। শুধু তাই নয়, আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে কি না টানা তিনবারের চ্যাম্পিয়নরা, সেটাই পড়ে গেছে শঙ্কায়।

মার্কা আরও জানিয়েছে, বার্সার কাছে বিধ্বস্ত হওয়ার পর মাদ্রিদে গুঞ্জন ছড়িয়ে পড়েছে, আজই ক্লাব ডিরেক্টরদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। কোচ লোপেতেগির ব্যাপারে সিদ্ধান্ত নেয়াই হচ্ছে এই বৈঠকের প্রধান উদ্দেশ্য। রাশিয়া বিশ্বকাপ শুরুর একদিন আগেই হঠাৎ করে রিয়ালে যোগ দেন তখনকার স্পেন জাতীয় দলের কোচ লোপেতেগি। এতে চটে গিয়ে তাকে বরখাস্ত করে স্প্যানিশ ফুটবল অ্যাসেসিয়েশন। এবার হয়তো দুই কুলই হারাতে হচ্ছে লোপেতেগিকে।

(bdnews24)

Labels:

Hardest right-wing ball of gold is the new Brazilian president.

কট্টর ডানপন্থি বলসোনারো ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট।


ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন কট্টর ডানপন্থি জেইর বলসোনারো।

দেশটির নির্বাচন কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার অনুষ্ঠিত দ্বিতীয় দফার (রানঅফ) নির্বাচনে ৫৫ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন বলসোনারো। অন্যদিকে বামপন্থি ওয়ার্কার্স পার্টির ফার্নান্দো হাদ্দাদ পান ৪৪ দশমিক ৮ শতাংশ ভোট।

গত ৮ অক্টোবর প্রথম দফার নির্বাচনে কট্টরপন্থি বলসোনারো ৪৬ শতাংশ ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বামপন্থি প্রার্থী ফার্নান্দো হাদ্দাদ ২৯ শতাংশ ভোট পান। প্রথম পর্বে কোনো প্রার্থীই ন্যূনতম ৫০ শতাংশ ভোট না পাওয়ার কারণেই দ্বিতীয় দফার ভোট হয়।

নারীবিদ্বেষী মন্তব্য, বর্ণবাদী মনোভাব ও সমকামিতা নিয়ে বিতর্কিত মন্তব্য করে বেশ সমালোচিত ৬৩ বছর বয়সী নেতা বলসোনারো। তার কট্টরপন্থি নীতির কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করেন সমালোচকরা।

নির্বাচনের প্রচারণা চলাকালে বলসোনারো নির্বাচিত হলে ব্রাজিল থেকে দুর্নীতি দূর করার এবং অপরাধের মাত্রা কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

বিজয় নিশ্চিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, তার সরকার হবে গণতন্ত্র ও সংবিধানের রক্ষক।

(bdnews24)

Labels:

Muslims are helping financially the victims of Pittsburgh Jews



পিটসবার্গে হতাহত ইহুদিদের আর্থিক সাহায্য করছে 

মুসলমানরা।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গে ইহুদি উপাসনালয়ে বন্দুকধারীর হামলায় হতাহত ইহুদিদের জন্য ঘরে ঘরে গিয়ে অর্থ সংগ্রহ করছে দেশটির মুসলিম সম্প্রদায়। এরই মধ্যে কয়েক লাখ ডলার সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে মুসলিম নেতারা।

অর্থ সংগ্রহ অভিযানটি শুরু হয় মুসলিম নাগরিকদের দ্বারা পরিচালিত ওয়েবসাইট ‘লঞ্চগুড’ এর পক্ষ থেকে। প্রতিষ্ঠানটি জানায়, ‘হামলায় আহত ব্যক্তি অথবা স্বজন হারিয়েছে এমন পরিবার— সবাইকে আমরা সাহায্য করবো।’

মুসলিম কমিউনিটি নেতা তার্ক আল মেসিদি জানান, প্রথম কয়েক ঘণ্টাতেই ৪৩ হাজার ডলার সংগ্রহ করা সম্ভব হয়। এত দ্রুত এত টাকা উঠবে সেটা ভাবেননি তারা।

শনিবার যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যের পিটসবার্গে ইহুদিদের উপাসনালয় সিনাগগে বন্দুকধারীর হামলায় ১১ জন নিহত হয়। এতে আহত হয় ৬ জন।

হামলা চলাকালে উপসনালয়ে বহু মানুষের উপস্থিতি ছিল। সবাই তখন উপাসনালয়ে প্রার্থনারত ছিলেন। আকস্মিক এক বন্দুকধারী চিৎকার করে গুলি করতে থাকে এবং বলতে থাকে, ‘সব ইহুদিকে মরতে হবে’।

হামলার পর তিনটি পিস্তল ও একটি রাইফেলসহ হামলাকারী রবার্ট বাওয়ার্সকে গ্রেফতার করে পুলিশ।



(bdnews24)

Labels:

Arjuna Ranatunga hostage in Sri Lanka, two shotguns


শ্রীলংকায় অর্জুনা রানাতুঙ্গাকে জিম্মির চেষ্টা, দুজন 

গুলিবিদ্ধ।

শ্রীলংকার বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক ও বর্তমান জ্বালানী মন্ত্রী অর্জুনা রানাতুঙ্গাকে জিম্মি করার চেষ্টা চালিয়েছে বিরোধী রাজনৈতিক কর্মীরা। তবে দেহরক্ষীরা গুলি চালিয়ে তাকে রক্ষা করতে সমর্থ হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে দুজন। এনডিটিভি।

শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহেকে বরখাস্ত করার পর শ্রীলংকায় সৃষ্ট অচলাবস্থায় এটিই প্রথম সহিংসতার ঘটনা। পুলিশ বলে, ‘কলম্বোতে প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার অনুগত কর্মীরা অর্জুনা রানাতুঙ্গাকে জিম্মি করার চেষ্টা চালায়। পরে রানাতুঙ্গার দেহরক্ষীরা গুলি চালিয়ে তাকে রক্ষা করেন।’

শুক্রবার জোটের শরীক দলীয় প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহকে বরখাস্ত করে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে নিয়োগ দেন প্রেসিডেন্ট মাইথ্রিপল সিরিসেনা। বিরোধীরা প্রেসিডেন্টের পদক্ষেপকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছে। এ নিয়ে সাংবিধানিক সংকটে পড়েছে ভারত মহাসাগরীয় দেশটি। অর্জুনা রানাতুঙ্গা রনিল বিক্রমসিংহের দল ইউনাইটেড ন্যাশনাল পার্টির সংসদ সদস্য ও জোট সরকারের জ্বালানী মন্ত্রী।

শ্রীলংকার বর্তমান প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের দ্বন্দ্বে রাজনীতিতে অস্থিরতা তৈরি হয়। এর জেরে বর্তমান জোট সরকার থেকে সমর্থন তুলে নেয় প্রেসিডেন্ট সিরিসেনার রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্স। এরপরই ইউনাইটেড ন্যাশনাল পার্টি হতে আসা প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহকে বহিষ্কার করেন প্রেসিডেন্ট সিরিসেনা।


(bdnews24)

Labels:

People will not forgive Dr. Kamal: Health Minister.

ড.কামালকে জনগণ কখনোই ক্ষমা করবে না: স্বাস্থ্যমন্ত্রী।

গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনকে নীতিহীন মানুষ বলে অভিহিত রেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ড. কামাল হোসেনকে বাংলার জনগণ কখনোই ক্ষমা করবে না। নির্বাচনের আগে সংলাপের দাবি প্রসঙ্গে তিনি আরও বলেছেন, ১৪ দল অর্থহীন সংলাপের পক্ষে নেই। সংলাপের অর্থ হলো, নির্বাচন পিছিয়ে দেওয়া এবং অসাংবিধানিক সরকারকে ক্ষমতায় আনা।

রোববার চুয়াডাঙ্গার ঐতিহাসিক টাউন ফুটবল মাঠে জেলা ১৪ দল আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক নাসিম বলেন, জাতীয় নির্বাচন যখন ঘনিয়ে আসে, তখন অশুভ একটি মহল ষড়যন্ত্রে মেতে ওঠে।

২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের মতো ওই অশুভ শক্তি আবারও নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। নির্বাচনের আগে কোনো অবান্তর, অযৌক্তিক ও অসাংবিধানিক দাবি দেশের মানুষ মানবে না। কারণ তথ্যপ্রযুক্তির এই যুগে ইভিএমের মাধ্যমে নির্বাচনে কারচুপির সুযোগ নেই।

তিনি বলেন, দেশের জনগণের রায়ের মাধ্যমেই কেবল সরকার পরিবর্তন হতে পারে। কোনো দল বা মহল সরকার পরিবর্তন করতে পারবে না। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশকে যেভাবে উন্নতির পথে এগিয়ে নিয়ে গেছে, তাতে দেশের মানুষ আবারও আওয়ামী লীগকেই ভোট দিয়ে বিজয়ী করবে। সরকার বদলের বিএনপির স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে।

বিএনপি-জামায়াতের উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, এটা ২০১৪ সাল নয়, ২০১৮ সাল। বিএনপি-জামায়াত লোক ভাড়া করছে। পরিত্যক্ত, পলায়নকারীদের ভাড়া করছে। যাদের নীতি নেই, ঠিকানা নেই। ভাড়াটিয়া দিয়ে জয় করতে পারবে না। ভাড়াটিয়া দিয়ে কাজ হয় না। একজন বিদেশে বসে আর দু’জন দেশে বসে চক্রান্ত করছে। জোটের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সাবধান থাকবেন। যখন ডাক দেব তখন কেউ ঘরে বসে থাকবেন না, ঘর থেকে বেরিয়ে আসবেন। ২০১৪ সালে বিএনপি-জামায়াত জ্বালাও-পোড়াও করেছে এবার তা হবে না।

জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগ সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন তরীকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভাণ্ডারী এমপি, জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আনিছুর রহমান মল্লিক প্রমুখ।

সমাবেশের আগে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম দুপুর আড়াইটায় চুয়াডাঙ্গা ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ২৫০ শয্যার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালকে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজে উন্নীত করারও প্রতিশ্রুতি দেন।

(bdnews24)

Labels:

Police team with poppy.

পপির সঙ্গে পুলিশ টিম।

খুন করেছেন একজন। আর গ্রেপ্তার হলেন আরেকজন। এটা কেন? তা দেখতে হলে পপির অভিনীত নতুন ওয়েব সিরিজে দর্শকদের চোখ রাখতে হবে। সবশেষ ঢাকার দোহার উপজেলার কিছু লোকেশনে একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পপি।

তিনি এই নতুন ওয়েব সিরিজের একটি দৃশ্য বর্ণনা করতে গিয়ে বলেন, ‘ইন্দুবালা’ ওয়েব সিরিজে আমার সঙ্গে একটি দৃশ্যে পুলিশ টিমকে দেখা যাবে। তারা আসলে আমাকে গ্রেপ্তার করতে এসেছেন। তবে আমি খুনটা করিনি। খুন করেছেন আরেকজন।

আমাকে এখানে দর্শক একজন বিদ্রোহী নারীর ভূমিকায় দেখতে পাবেন। পুরো কাহিনীটা এখন জানাতে চাই না। তবে দারুণ একটি কাজ হয়েছে এটি। পরিচালনা করেছেন অনন্য মামুন। আর এই ওয়েব সিরিজটি প্রযোজনা করেছে ইনোভেট সল্যুশন লিমিটেড। মূলত সিনেস্পট অ্যাপে এটি সামনে প্রকাশ হবে।

এখানে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, এ বি এম সুমনসহ আরো অনেকে। এদিকে, এ কাজের বাইরে পপি উত্তরায় গত দু’দিন থেকে সাদেক সিদ্দিকীর পরিচালনায় ‘সাহসী যোদ্ধা’ ছবির শেষভাগের কাজ করছেন। এখানে তার বিপরীতে অভিনয় করছেন আমিন খান।

(bdnews24)

Labels:

What is the national unified front letter given to Awami League?

আওয়ামী লীগকে দেয়া জাতীয় ঐক্যফ্রন্টের চিঠিতে কী 

আছে।

সংলাপে বসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে নিজেদের ৭ দফা ও ১১ টি লক্ষ্য সম্বলিত চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

রোববার সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্টের দুই সমন্বয়ক জগলুল হায়দার আফ্রিক এবং আ ফ ম শফিউল্লাহ ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে এই চিঠি পৌঁছে দিয়েছেন।

দুটি চিঠির একটি আওয়ামী লীগ সভাপতির জন্য, যেটিতে স্বাক্ষর করেছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। মোস্তফা মহসীন মন্টু স্বাক্ষরিত অপর চিঠিটি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর জন্য বলে জানিয়েছেন জগলুল হায়দার আফ্রিক।

তিনি বলেন চিঠিতে আওয়ামী লীগের শীর্ষনেতার উদ্দেশে বলা হয়েছে, আপনি নিশ্চয়ই একমত হবেন যে, বাংলাদেশের জনগণ নির্বাচনকে একটি মহোৎসব মনে করে। ‘এক ব্যক্তির এক ভোট’ এর বিধান জনগণের জন্য বঙ্গবন্ধুই নিশ্চিত করেছেন-যা রক্ষা করা আমাদের সকলেরেই সাংবিধানিক দায়িত্ব।’

এতে আরো বলা হয়েছে, ইতিবাচক রাজনীতি একটা জাতিকে কিভাবে ঐক্যবদ্ধ করে জনগণের ন্যায়সঙ্গত অধিকারসমুহ আদায়ের মূল শক্তিতে পরিণত করে-তা বঙ্গবন্ধু আমাদের শিখিয়েছেন। নেতিবাচক রুগ্ন-রাজনীতি কি ভাবে আমাদের জাতিকে বিভক্ত ও মহাসংকটের মধ্যে ফেলে দিয়েছে, তাও আমাদের অজানা নয়। এ সংকট থেকে উত্তরণ ঘটানো আমাদের জাতীয় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় ঐক্যফ্রন্ট ৭ দফা দাবি ১১ দফা লক্ষ্য ঘোষণা।

চিঠির বিষয়ে জগলুল হায়দার আফ্রিক বলেন, আমরা আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের কাছে দুটি চিঠি হস্তান্তর করেছি৷ তিনি গ্রহণ করেছেন এবং আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর কাছে পৌঁছে দেবেন বলেছেন।

চিঠি পাওয়ার কথা স্বীকার করে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের দু’জন প্রতিনিধি এসেছিলেন এবং আমাদের কাছে সাধারণ সম্পাদক ও সভাপতির জন্য দুটি চিঠি দিয়ে গেছেন৷ চিঠিতে কি আছে বুঝতে পারিনি। আমি খুলে দেখিনি। সাধারণ সম্পাদক এসে তা দেখবেন। আমি শুধু রিসিভ করেছি। আমরা পড়ে আগামীকাল এ বিষয়ে আপনাদেরকে জানাতে পারবো৷

(bdnews24)

Labels:

There is no legal barrier in the absence of the revision Khaleda's verdict in the verdict.

আইনি বাধা নেই রিভিশন খারিজ খালেদার অনুপস্থিতিতে 

রায় ঘোষণায় ।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতেও চ্যারিটেবল মামলার বিচার চলবে বলে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আইনজীবীদের মতে, এর ফলে এ মামলায় বিচারিক আদালতে রায় ঘোষণা করতে আইনি কোনো বাধা থাকল না।

বিচারিক আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য আছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ আজ সোমবার এ সংক্রান্ত আদেশ দেয়।

খালেদা জিয়ার পক্ষে আজ আদালতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

গত ১৪ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া আদালতে পরপর কয়েকদিন না আসার পরিপ্রেক্ষিতে তার অনুপস্থিতিতেও বিচার চলবে বলে বিশেষ জজ আদালত যে আদেশ দিয়েছিল, তার বিরুদ্ধে করা রিভিশন আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। পরে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আবেদন করেন খালেদার আইনজীবীরা। আজ ওই আবেদন খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত।

গত ২৭ সেপ্টেম্বর হাইকোর্টে রিভিশন আবেদনটি করা হয়।

এর আগে গত ২০ সেপ্টেম্বর তার অনুপস্থিতিতেও বিচার চলবে বলে আদেশ দেয় বিচারিক আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৫ -এর বিচারক আখতারুজ্জামান এই আদেশ দেন।

প্রসঙ্গত, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

(bdnews24)

Labels:

Protests in Nayapaltan rally protest rally Khaleda Zia.

নয়াপল্টনে বিক্ষোভ মিছিল খালেদা জিয়ার সাজার 

প্রতিবাদে। 

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।

সোমবার দুপুরে রায় ঘোষণার পরপরই নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনের সড়কে এ বিক্ষোভ মিছিল হয়।

ঢাকা মহানগর (উত্তর) বিএনপির নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। অর্ধশতাধিক নেতাকর্মী মিছিলটি নিয়ে সড়কে বিক্ষোভ প্রদর্শন করেন।

এ সময় তারা রায়ের প্রতিবাদ জানান এবং অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।

এর আগে দুপুরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসনসহ চারজনের সাত বছর করে কারাদণ্ড দেন আদালত।

পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত অন্যরা হলেন- খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের ব্যক্তিগত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং বিএনপি নেতা সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ব্যক্তিগত সহকারী সচিব মনিরুল ইসলাম।

রায়ে প্রত্যেককে ১০ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

এ ছাড়া ট্রাস্টের নামে ঢাকা শহরে থাকা ৪২ কাঠা জমি রাষ্ট্রায়ত্ত করার আদেশ দিয়েছেন আদালত।

এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হওয়ার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

আগামীকাল মঙ্গলবার সারা দেশের জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল হবে।

রায় ঘোষণার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, এ রায় ফরমায়েশি। আমরা ন্যায়বিচার পাইনি। নির্বাচন থেকেই দূরে সরিয়ে রাখার ষড়যন্ত্রের অংশ হিসেবে এ রায় ঘোষণা করা হয়েছে।

(bdnews24)

Labels:

Now Khaleda Zia's seven years rigorous imprisonment in the Zia Charitable Trust case.

এবার খালেদা জিয়ার ৭ বছরের সশ্রম কারাদণ্ড জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায়।  

এবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতের বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন। মামলার অপর তিন আসামিকেও একই দণ্ড দিয়েছেন আদালত।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে ওই দিন বিকেলে (৮ ফেব্রুয়ারি) নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন।

সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ থাকায় আজ রায়ের সময় কারাগারে হাজির ছিলেন না। মামলার আরেক আসামি হারিছ চৌধুরী পলাতক রয়েছেন। অপর দুই আসামি জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খান আদালতে ছিলেন।

এর আগে গত ২০ সেপ্টেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া আদালতে না আসায় তাঁর অনুপস্থিতিতে বিচার চলবে বলে ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আখতারুজ্জামান আদেশ দেন।

এ আদেশ বাতিল চেয়ে রিভিশন আবেদন করলে ১৪ অক্টোবর হাইকোর্ট আবেদন খারিজ করে দেন। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ১৫ অক্টোবর আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা।

এর পর ১৬ অক্টোবর বিচারিক আদালত এ মামলার রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। এ অবস্থায় আজকের জিয়া চ্যারিটেবল মামলার রায় হবে কি না, তা অনেকটা আপিল বিভাগের পরবর্তী আদেশের ওপর নির্ভর হয়ে পড়ে। আপিল বিভাগের আদেশের পর সেই বাধা কেটে যায়।

গত ৪ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারের একটি কক্ষকে আদালত হিসেবে ঘোষণা করেন। ৫ সেপ্টেম্বর সেখানে আদালত বসে। কারাগারে থাকা খালেদা জিয়া সেদিন আদালতে হাজির হয়ে আদালতকে বলেছিলেন, এ আদালতে ন্যায়বিচার নেই। তিনি অসুস্থ। আদালতে আসবেন না। যত দিন ইচ্ছা আদালত তাঁকে সাজা দিতে পারেন।

(bdnews24)

Labels:

Sunday, October 28, 2018

Beginning of the verdict Khaleda Zia's case.


রায় পড়া শুরু খালেদা জিয়ার মামলার 


জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের রায় পড়া শুরু করেছেন বিচারক। অসুস্থ থাকায় খালেদা জিয়া রায়ের সময় আদালতে উপস্থিত হতে পারেননি।

আজ সোমবার পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতের বিশেষ জজ ড. আখতারুজ্জামান বেলা ১১টা ২৫ মিনিটে রায় পড়া শুরু করেন।

এর আগে গত ২০ সেপ্টেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া আদালতে না আসায় তাঁর অনুপস্থিতিতে বিচার চলবে বলে ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আখতারুজ্জামান আদেশ দেন।

এ আদেশ বাতিল চেয়ে রিভিশন আবেদন করলে ১৪ অক্টোবর হাইকোর্ট আবেদন খারিজ করে দেন। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ১৫ অক্টোবর আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা।

এর পর ১৬ অক্টোবর বিচারিক আদালত এ মামলার রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। এ অবস্থায় আজকের জিয়া চ্যারিটেবল মামলার রায় হবে কি না, তা অনেকটা আপিল বিভাগের পরবর্তী আদেশের ওপর নির্ভর হয়ে পড়ে। আপিল বিভাগের আদেশের পর সেই বাধা কেটে গেল।

গত ৪ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারের একটি কক্ষকে আদালত হিসেবে ঘোষণা করেন। ৫ সেপ্টেম্বর সেখানে আদালত বসে। কারাগারে থাকা খালেদা জিয়া সেদিন আদালতে হাজির হয়ে আদালতকে বলেছিলেন, এ আদালতে ন্যায়বিচার নেই। তিনি অসুস্থ। আদালতে আসবেন না। যত দিন ইচ্ছা আদালত তাঁকে সাজা দিতে পারেন।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে ওই দিন বিকেলে (৮ ফেব্রুয়ারি) নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন।

(bdnews24)

Labels:

Friday, October 26, 2018

The Prophet's (peace be upon him) sentence is a rational sentence: the European Human Rights Court.

মহানবী (স:)-কে কটূক্তিকারীর সাজা যৌক্তিক: ইউরোপিয় মানবাধিকার আদালত।

মহানবী হযরত মোহাম্মদ (স:)-কে ‘শিশু যৌন নিপীড়নকারী’ বলায় অস্ট্রিয়ান এক নারীকে দেশটির স্থানীয় আদালত যে সাজা দিয়েছে, তা বহাল রেখেছে ইউরোপের মানবাধিকার আদালত। আদালত বলেছে, ওই মহিলাকে সাজা দিয়ে তার বাকস্বাধীনতা লঙ্ঘণ করেনি অস্ট্রিয়ার আদালত। এ খবর দিয়েছে বার্তাসংস্থা এপি।

ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটস এর রায়ে আরও বলেছে, সাজা দেওয়ার সময় অস্ট্রিয়ার আদালত নিজেদের রায়ে ‘খুব সতর্কভাবেই ওই নারীর বাকস্বাধীনতা ও অন্যদের ধর্মীয় অনুভূতি সুরক্ষিত রাখার অধিকারের মধ্যে ভারসাম্য রেখেছে।’

সাজাপ্রাপ্ত ওই নারী ২০০৯ সালে দুটি প্রকাশ্য সেমিনারে দাবি করেছিলেন, নবী মোহাম্মদ (স:)-এর সঙ্গে অল্পবয়সী এক মেয়ের বিয়ে ‘শিশু যৌন নির্যাতনে’র শামিল। ২০১১ সালে অস্ট্রিয়ার ভিয়েনার একটি আদালত তার বিরুদ্ধে ধর্মীয় মতবাদকে অবজ্ঞা করার অভিযোগে ৪৮০ ইউরো জরিমানা করে। ওই মহিলা এই রায়ের বিরুদ্ধে দেশের উচ্চ আদালতে আপিল করলেও পূর্বের রায় বহাল থাকে।

অগত্যা ইউরোপের সর্বোচ্চ মানবাধিকার আদালতে যান সাজাপ্রাপ্ত ওই নারী। তার আপিলের প্রেক্ষিতেই মানবাধিকার আদালত বলেছে, অস্ট্রিয়ার আদালতের মূল সিদ্ধান্ত ধর্মীয় শান্তি অক্ষুন্ন রাখার যৌক্তিক উদ্দেশ্য বজায় রেখেছে।

৭ বিচারক বিশিষ্ট আদালত আরও বলেছে, ওই নারীর বক্তব্য ‘বস্তুনিষ্ঠ বিতর্কের অনুমোদিত সীমা লঙ্ঘণ করেছে।’ এছাড়া এ ধরণের বক্তব্যের কারণে একটি বিশেষ গোষ্ঠীর বিরুদ্ধে সমাজে ‘গোঁড়া বিশ্বাস’ জন্ম দিতে পারে এমনকি ধর্মীয় শান্তি বিঘ্নিত হতে পারে।

ওই নারীর বক্তব্য কেন বাকস্বাধীনতা দ্বারা সুরক্ষিত নয়, তার ব্যাখ্যায় আদালত আরও বলেছে, এ ধরণের বক্তব্য ‘মুসলিমদের মধ্যে যৌক্তিকভাবেই ক্রোধ জন্ম দিতে পারে।’ এছাড়া এসব কথা ‘তথ্যগত ভিত্তি ছাড়াই সাধারণীকরণের শামিল’।।

Labels:

The most sophisticated 'S400' in Turkey's sky control


তুরস্কের আকাশ নিয়ন্ত্রণে সর্বাধুনিক ‘এস-৪০০’


তুরস্কের আকাশ প্রতিরক্ষায় বড় ধরনের অগ্রগতি হচ্ছে। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রতিরক্ষাব্যবস্থা ‘এস-৪০০’ স্থাপনের কার্যক্রম শুরু করতে যাচ্ছে আঙ্কারা।

রাশিয়ার তৈরি ‘এস-৪০০’ প্রযুক্তি আগামী বছরের অক্টোবর থেকে সম্পূর্ণ সক্রিয় থাকবে বলে জানিয়েছেন তুর্কি প্রতিরক্ষাবিষয়ক মন্ত্রী হুলুসি আকর।

রাশিয়া থেকে কেনা এ প্রযুক্তি স্থাপনের জন্য একটি প্রশিক্ষিত প্রতিনিধিদল শীঘ্রই তুরস্কে পাঠাচ্ছে মস্কো।

Labels:

Without making the verdict, 70 truck bricks have been built in Ram temple.

রায়ের তোয়াক্কা না করেই রাম মন্দির নির্মাণে ৭০ ট্রাক ইট যাচ্ছে।

ভারতের অযোধ্যয় রাম মন্দির নির্মাণ নিয়ে সুপ্রিম কোর্টে মামলার শুনানি শুরু হবে আগামী ২৯ অক্টোবর। শুনানি শেষে আসবে রায়। তবে সেই রায়ের তোয়াক্কা না করেই রামের ‘জন্মভূমি’-তে মন্দির তৈরির জন্য বড়সড় সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। রাম মন্দির নির্মাণে তারা ৭০ ট্রাক ইট পাঠাচ্ছে অযোধ্যায়।

এদিকে সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে থাকতে নারাজ ভারতের হিন্দুত্ববাদী সংগঠন- রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। সংগঠনটির প্রধান মোহন ভাগবত বলেন ইতোমধ্যে রাম মন্দির নির্মাণের জন্য অর্ডিন্যান্স জারি করতে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছেন।

বাবরি মসজিদ ভেঙে ফেলার পর সেই স্থানে রাম মন্দির নির্মাণ নিয়ে তোলপাড় শুরু হয় ভারতজুড়ে। বিষয়টি নিয়ে দেশটির সুপ্রিম কোর্টে মামলা চলছে। সেই মামলার শুনানি শুরু হবে আগামী ২৯ অক্টোবর। এই পরিস্থিতিতে বিশ্ব হিন্দু পরিষদের এই সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

পশ্চিমবঙ্গের কলকাতাভিত্তিক একটি গণমাধ্যম বলছে, ওই এলাকায় (অযোধ্যয়) নতুন করে যাতে অশান্তি না ছড়ায়, সে বিষয়ে সতর্ক রয়েছে প্রশাসন। অপ্রীতিকর যেকোনো ঘটনা প্রতিরোধে ইতোমধ্যেই অযোধ্যায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। ‘রাম জন্মভূমি’র দিকে যাওয়ার রাস্তাও সাধারণের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।

বিশ্ব হিন্দু পরিষদ অবশ্য তাদের এই সিদ্ধান্তের মধ্যে কোনো অস্বাভাবিকতা দেখছে না। তারা বরং আশাবাদী, সুপ্রিম কোর্ট রাম মন্দির নির্মাণের পক্ষেই রায় দেবে। কাজেই রায়ের পর মন্দির নির্মাণে আর বেশি দেরি করতে চায় না তারা। সে কারণেই এখন থেকে মন্দির নির্মাণের জন্য ইট, পাথর অযোধ্যায় আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অযোধ্যায় বিশ্ব হিন্দু পরিষদের একটি ওয়ার্কশপ আছে। যেখানে রাম মন্দির নির্মাণের জন্য সমস্ত রকম প্রস্তুতি নেয়া হচ্ছে। আর এই কাজ চলছে দীর্ঘ কয়েক বছর ধরে। বছরখানেক আগেও একবার ইট নিয়ে আসা হয়েছিল সেখানে। কিন্তু এবার সেই পরিমাণ আগের থেকে প্রায় চারগুণ বাড়ানো হয়েছে।

বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সভাপতি চম্পত রাই বলেন, ‘আমরা কোনো মতেই পিছিয়ে যাবো না। কারণ, এটা সত্য প্রতিষ্ঠার লড়াই।’

অন্যদিকে এই বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে নারাজ বাবরি মসজিদের পক্ষে মামলাকারীদের অন্যতম ইকবাল আনসারি। তিনি বলেন, ‘ভোট এলেই বিজেপি এসব চেষ্টা করে। এবারও তাই করছে।

Labels:

Pakistan will send people to space.

মহাকাশে মানুষ পাঠাবে পাকিস্তান।


প্রথমবারের মতো মহাকাশে মানুষ পাঠাবে পাকিস্তান।

এর জন্য ২০২২ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে তাদের।

বৃহস্পতিবার এ ঘোষণা দিয়ে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরি জানিয়েছেন, পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমসফিয়ার রিসার্চ কমিশন ও একটি চীনা কোম্পানির মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সূত্র: এনডিটিভি

ইমরান খানের নেতৃত্বে ফেডারেল ক্যাবিনেটের বৈঠকে এর অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদ সংস্থ্যা দ্য নিউজ।

দ্যা নিউজে প্রকাশ, চীনের সহায়তায় ২০২২ সালে প্রথম মহাকাশ অভিযানের পরিকল্পনা করেছেন তারা।

উল্লেখ্য, চলতি বছর চীনের সহায়তায় দুটি দেশীয় প্রযুক্তিতে নির্মিত উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে পাকিস্তান।

এদিকে চীনের সঙ্গে বন্ধুত্ব আরও জোরদার করতে আগামী ৩ নভেম্বর চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ইমরান খান।

পাক প্রধানমন্ত্রী হিসেবে এটিই ইমরান খানের প্রথম সফর। তার আগেই চীনের সহায়তায় মহাকাশে মানুষ পাঠানোর এমন ঘোষণা এলো পাকিস্তান থেকে।

চীন সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি খেক্যিয়ানের সঙ্গে বৈঠক করবেন ইমরান খান।

প্রসঙ্গত, ২০২২ সালে মহাকাশে মানুষ পাঠানোর ঘোষণা দিয়েছিল ভারত।

Labels:

Mamta's mother in the Dhaka film, suffering from cancer, pray for the Prime Minister's help.


ক্যানসারে আক্রান্ত ঢাকাই ছবির মমতাময়ী মা, প্রধানমন্ত্রীর সাহায্য প্রার্থনা।

তার নাম রেহানা জলি। যারা বাংলা সিনেমা দেখেন তাদের কাছে খুবই পরিচিত একটি মুখ তিনি। বেসির ভাগ সময়ই নায়ক অথবা নায়িকার মমতাময়ী মা এর চরিত্রেই তাকে দেখা যায়।

চার শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। অভিনয়ের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মত সম্মাননা। এই অভিনেত্রীই এখন ক্যানসারে আক্রান্ত। তিনি এখন রয়েছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। অনেকেই খেয়াল করেছেন, অভিনয় করছেন না দীর্ঘদিন ধরে। তিনি নায়িকা চরিত্রেও অভিনয় করেছেন নায়ক রাজ রাজ্জাক, আলমগীরের মত নায়কদের বিপরীতে।

জানা যায়, এখন ক্যানসারে আক্রান্ত হয়ে ঘরেই বসবাস করছেন। ফুসফুসে ইনফেকশন থেকে এখন সাড়া শরীরেই আক্রান্ত হচ্ছে। গত দেড় বছর ধরে কিছুই করতে পারছেন না। এখন তো সোজা হয়ে দাঁড়াতেও পারছেন না। বোনদের সহায়তায় চিকিৎসা করছেন। কিন্তু ক্যান্সার তো দীর্ঘ মেয়াদী চিকিৎসা। বেশ কষ্টসাধ্য হয়ে যাচ্ছে এখন চিকিৎসার।

চিকিৎসার ব্যয়ভার বহন এখন আর তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছেনা বলে প্রধানমন্ত্রীর সাহায্য চাইছেন এ অভিনেত্রী।

Labels:

"The cream was frozen whole body"


“ক্রিম মাখানো হয়েছিল পুরো শরীরে জোর করে”


মিটু ঝড়ে উত্তাল গোটা বলিউড। একের পর এক অভিনেত্রী নিজের যৌন হেনস্তার কথা প্রকাশ্যে আনছেন। সেই তালিকায় যোগ হলো এক নতুন নাম। টিভি অভিনেত্রী সোনাল ভেঙ্গুলকর প্রকাশ্যে শেয়ার করলেন তার যৌন হেনস্তার ঘটনা।

বম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাত্কারে সোনাল অভিযোগের আঙুল তুলেছেন কাস্টিং ডিরেক্টর রাজা বাজাজের দিকে। রাজা সম্পর্কে টিভি অভিনেত্রী শিনা বাজাজের বাবা।

সোনাল জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিকে একটি কাস্টিং ওয়েবসাইটে অডিশন দেওয়ার সুযোগ পান তিনি। সেখানেই রাজা নাকি জানিয়েছিলেন, সোনালকে দেখতে ভালো। কিন্তু এই পেশা সম্পর্কে তার আরও ভালো করে জেনে নেওয়া প্রয়োজন। আরও গ্রুম করতে হবে তাকে। ফলে প্রাথমিক ভাবে রাজা নিজের সহকারী হিসেবে সোনালকে ক্যারিয়ার শুরু করার পরামর্শ দেন।

কিন্তু সেই অডিশনেই কিছুক্ষণ পরে নাকি নিজের মত বদলে ফেলেন রাজা। সোনালের কথায়, ‘আমাকে হঠাৎ কিছু জামা এনে পরে দেখতে বলেন। আমি অবাক হয়েছিলাম। কারণ অন্য এক মডেলের শুটিং চলছিল। সে সময় রাজা হাতে ক্রিম নিয়ে এসে শরীরে মেখে নিতে বলেন। তাতে নাকি ওই পোশাক ঠিক মাপে হবে। তারপর হঠাৎই আমার কাছে চলে এসে জোর করে পুরো শরীরে ক্রিম মাখাতে শুরু করে। আমি ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলাম। সে দিন অডিশনে আমার সঙ্গে পরিবারেরও কেউ ছিল না। ফলে আরও ভয় পেয়ে গিয়েছিলাম।

২০১২-তে কস্তুরবা মার্গ পুলিশ স্টেশনে গোটা ঘটনাটি জানিয়ে অভিযোগ দায়ের করেছিলেন সোনাল।

অন্যদিকে রাজা পুলিশকে বলেছিলেন, সোনাল আমার বাড়িতে এসে তিন লাখ টাকা দাবি করেছিলেন। আমি তা দিতে চাইনি। পরে দেড় লাখ টাকা দাবি করে ও। কিন্তু তা না দেওয়ায় ও পুলিশের কাছে আমার নামে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন।

সে সময় পুলিশ তদন্ত এগিয়েছিল কিনা, তা জানা যায়নি। তবে এত বছর পরে #মিটু আন্দোলনের মুখে নিজের হেনস্তার কথা ফের প্রকাশ্যে আনলেন সোনাল।

Labels:

Deepika-Priyanka: How can you get involved in problems like marriage.

দীপিকা-প্রিয়াঙ্কা : বিয়ে নিয়ে যেভাবে সমস্যায় জড়াতে পারেন। 

বলিউডে যেন বিয়ের ধুম পড়েছে। প্রিয়াঙ্কা চোপড়ার পর এবার দীপিকা-রণবীরও বিয়ের ঘোষণা করেছেন। নভেম্বরের ১৪-১৫ তারিখ বিয়ের দিন ঠিক হয়েছে। বিয়ে হচ্ছে ইতালির লেক কোমোয়। সব ঠিকই ছিল কিন্তু দেশে ফিরে যেই পার্টি দেবেন তারা, তা নিয়েই গোল বাধছে প্রিয়াঙ্কার সঙ্গে।

প্রিয়াঙ্কার সঙ্গে দীপিকা-রণবীরের সম্পর্ক খুবই মধুর। যেদিন বিয়ের পোস্ট করেছিলেন দীপিকা-রণবীর, সেদিনই সোশ্যাল মিডিয়ায় দু’জনকে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। কিন্তু তারপরও কেন এমনভাবে একে অপরের সঙ্গে গোল বাধালেন?

বলিউডের দুটি বড় বিয়ে। দীপিকা-রণবীর, প্রিয়াঙ্কা-নিক৷ ১৪-১৫ নভেম্বর বিয়ে হচ্ছে দীপিকাদের৷ ১ তারিখ মুম্বাই হায়াতে হবে গ্র্যান্ড পার্টি। আর প্রিয়াঙ্কা-নিকের বিয়ে হবে ২রা নভেম্বর, যোধপুরে। বিয়ের দিন ও সময় একদম একই সঙ্গে হচ্ছে বলেই জানা গেছে৷ এতেই হতে পারে মুশকিল। দীপিকা-প্রিয়াঙ্কার বিয়ের অতিথি তালিকায় অনেকেই থাকবেন যাদের দুটি বিয়েতেই হাজির থাকতে হবে। তাতেই হয়ত কিছুটি সমস্যা তৈরি হবে, এমনই মত অনেকের।

Labels:

Sajid Khan's former girlfriend Jacqueline! Now open the mouth.

সাজিদ খানের সাবেক প্রেমিকা জ্যাকুলিন! এবার মুখ খুলেছেন।  

মি টু’ অভিযানে ধীরে ধীরে একের পর এক বলিউড তারকা যুক্ত হচ্ছেন। তাঁরা নিজেদের জীবনের ভয়ংকর সেই দিনের কথা প্রকাশ্যে বলতে এতটুকু কুণ্ঠাবোধ করছেন না। পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে একাধিক নারী যৌন হেনস্তার অভিযোগ করেছেন। অভিনেত্রী প্রিয়াঙ্কা বোস সাজিদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। প্রিয়াঙ্কার অভিযোগ, সাজিদ তাঁর সঙ্গে অশ্লীল আচরণ করেছেন। এবার মুখ খুলেছেন সাজিদ খানের সাবেক প্রেমিকা বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ।

জ্যাকুলিন এত দিন ‘#মি টু’ অভিযান নিয়ে একটি শব্দও খরচ করেননি। তাঁর সাবেক প্রেমিক সাজিদের বিরুদ্ধে সাংবাদিক, অভিনেত্রী, পরিচালকসহ অনেকেই যৌন হেনস্তার অভিযোগ করেছেন। অভিনেত্রী বিপাশা বসু বলেছেন, সাজিদ সেটে নানা অশ্লীল আচরণ এবং কুরুচিকর কথা বলতেন। এবার ‘#মি টু’ নিয়ে মুখ খুললেন জ্যাকুলিন। তিনি বললেন, ‘শুধু বলিউডে নয়, যৌন শোষণ সব জগতেই হয়। সমাজজুড়ে এই শোষণ হচ্ছে। এ ধরনের কুরুচিকর মানুষ সমাজের সব ক্ষেত্রেই আছে। বাড়িতেও আমরা অনেক সময় এ ধরনের মানুষ দেখি। আমাদের মূল লক্ষ্য থেকে সরে গেলে চলবে না।’

জ্যাকুলিন আরও বলেন, ‘সবকিছু শুধু যৌনতাকে কেন্দ্র করে নয়। এখানে শক্তির অপব্যবহার করা হয়। নারী-পুরুষের সমতা নিয়ে আমরা অনেক কথা বলি। শুধু ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে একে বেঁধে রাখলে চলবে না। সমাজের প্রতি ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার থাকা প্রয়োজন। এখন মেয়েরা সরব হচ্ছে। আমি এই অভিযানকে স্বাগত জানাচ্ছি।’

জ্যাকুলিন আর সাজিদের সম্পর্ক ২০০৯ থেকে চার বছর স্থায়ী হয়। শোনা গেছে, দীর্ঘ এই সম্পর্ক ভেঙে যাওয়ার মূলে ছিলেন সাজিদ। তিনি জ্যাকুলিনের ওপর অন্যায়ভাবে অধিকার ফলাতেন। আর তার জন্য এই বলিউড সুন্দরী খুবই বিরক্ত হতেন। এমনকি জ্যাকুলিনের সব সিদ্ধান্ত সাজিদ নিতেন। সাজিদের এই ব্যবহার তাঁর কাছে ধীরে ধীরে অসহ্য হয়ে ওঠে। তাই জ্যাকুলিন এই পরিচালকের সঙ্গে তাঁর সম্পর্কের ইতি টানেন। এই বলিউড সুন্দরী সাজিদের থেকে ১৪ বছরের ছোট। ‘হাউসফুল’ ছবির শুটিংয়ের সময় জ্যাকুলিন ও সাজিদ একে অপরের কাছাকাছি আসেন। দুজনের মধ্যে ঘনিষ্ঠতা ক্রমেই বাড়ে। জ্যাকুলিন চেয়েছিলেন বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের একজন হতে। সাজিদ তখন এই বলিউড সুন্দরীকে অনেক সাহায্য করেছেন। ‘হাউসফুল টু’ ছবিতেও তিনি জ্যাকুলিনকে সুযোগ দেন। এ দুটি ছবি জ্যাকুলিনের ক্যারিয়ারের গ্রাফকে অনেকটা এগিয়ে নিয়ে যায়।

Labels:

Tailor-Williams is taking Zimbabwe forward.



জিম্বাবুয়েকে এগিয়ে নিচ্ছেন টেইলর-উইলিয়ামস।


৬ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়েছিল জিম্বাবুয়ে। তবে প্রতিপক্ষের ওপর সেই চাপটা ধরে রাখতে পারছে না বাংলাদেশ। টাইগাররা বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করলেও দারুণ খেলছেন ব্রেন্ডন টেইলর ও শন উইলিয়ামস। তাদের ব্যাটে শুরুর ধাক্কা সামলে উঠে এগিয়ে যাচ্ছে সফরকারীরা।

ইতিমধ্যে ৫০ রানের পার্টনারশিপ গড়ে তুলেছেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান। শেষ খবর পর্যন্ত ১৭ ওভার শেষে ২ উইকেটে ৬৭ রান করেছেন জিম্বাবুয়ে। টেইলর ৩২ ও উইলিয়ামস ২৮ রান নিয়ে ব্যাট করছেন।

এ ম্যাচে বড় নিয়ামক হতে পারে শিশির। এটি দুদলের মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে। তা মাথায় রেখে শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

সূচনালগ্নেই দুই ওপেনারকে ফিরিয়ে সফরকারীদের চেপে ধরেন লাল-সবুজ জার্সিধারীরা। সিফাস জুওয়াও ক্লিন বোল্ড করে দলকে প্রথম সাফল্য এনে দেন মোহাম্মদ সাইফউদ্দিন। প্রাথমিক ধাক্কা সামলে ওঠার আগেই আরেক ওপেনার হ্যামিল্টন মাসাকাদজাকে ইনসাইড এজ করে প্যাভিলিয়নে পধ ধরান আবু হায়দার রনি।

টানা তৃতীয় ও সব মিলিয়ে চতুর্থবার জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের সামনে বাংলাদেশ। মাশরাফি জানিয়েছেন, একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা যাই হোক জয় দিয়ে সিরিজ শেষ করতে চান তিনি।

এ ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে তিন পরিবর্তন। অভিষেক দুই ম্যাচে গোল্ডেন ডাক মারা ফজলে মাহমুদ রাব্বির জায়গায় একাদশে ঢুকেছেন ইনফর্ম সৌম্য সরকার।

পরীক্ষিত মেহেদী হাসান মিরাজকে রেস্টে রাখা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন আরিফুল হক। এর মধ্য দিয়ে সীমিত ওভারের ক্রিকেটে অভিষেক ঘটলো এ পেস অলরাউন্ডারের। বিশ্রাম দেয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে। তার স্থানে অন্তর্ভুক্ত হয়েছেন আবু হায়দার রনি।

জিম্বাবুয়ে দলে এসেছে দুই পরিবর্তন। টানা দুই ম্যাচ হেরে সিরিজ হারা দলটিতে ঢুকেছেন ওয়েলিংটন মাসাকাদজা ও রিচার্ড এনগাভারা। বাদ পড়েছেন পেসার তেন্ডাই চাটারা ও ব্র্যান্ডন মাভুতা।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), আবু হায়দার রনি ও নাজমুল ইসলাম অপু।

জিম্বাবুয়ে একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), সিফাস জুওয়াও, এল্টন চিগুম্বুরা, ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক), শন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, ডোনাল্ড তিরিপানো, ওয়েলিংটন মাসাকাদজা, কাইল জার্ভিস ও রিচার্ড এনগারাভা।

Labels:

Jayawardene: Mashrafe's contribution to Tigers coming so far is very much.

জয়াবর্ধনে : টাইগারদের এতদূর আসার পেছনে মাশরাফির অবদান অনেক। 

হেরেই চলছিল বাংলাদেশ। হারতে হারতে হাপিত্যেশ করে মরছিলেন টাইগাররা। একেবারে দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়! যাকে বলে কোণঠাসা। ঠিক সেই ক্ষণে দলের হাল ধরেন মাশরাফি বিন মুর্তজা। তিনি যেন জিয়নকাঠি। তার স্পর্শে বদলে যায় দলের চেহারা।

এখন তো ক্রিকেট বিশ্বের অন্যতম পরাশক্তি বাংলাদেশ। কয়েক বছর ধরে ঘরে-বাইরে জয়ের ধারা অব্যাহত রেখেছেন লাল-সবুজ জার্সিধারীরা। দেশে হোক, ক্রিকেটের আঞ্চলিক কিংবা বিশ্ব আসরে- সবখানেই ফেভারিটের মতো খেলছেন তারা। নেপথ্য কারিগর মাশরাফি। সব সাফল্যের পেছনে মহীরুহের ভূমিকায় আছেন তিনি।

স্বাভাবিকভাবেই মাশরাফিকে প্রশংসায় ভাসালেন লংকান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে- সে খুবই ভালো অধিনায়ক, ভালো মানুষও বটে। তার ব্যাপারে কারও অভিযোগ নেই। মাঠে সবসময় সতেজ থাকে। সতীর্থদের অনুপ্রাণিত করে। বাংলাদেশ দলটাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে ও।

সাবেক লংকান অধিনায়কের মতে, মাশরাফি যতদিন ফিট থাকবে, তাকে ততদিন দলের সঙ্গে রাখা উচিত। সেটিই হবে বাংলাদেশের জন্য মঙ্গল। টাইগারদের এতদূর আসার পেছনে তার অবদান অনেক। সে অনেক অভিজ্ঞ। সেজন্য দলের জন্য দারুণ কিছু করতে পারছে।

বাংলদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর বসতে পারে আগামী জানুয়ারিতে। এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোর তোড়জোড় শুরু হয়ে গেছে। রোববার প্লেয়ার্স ড্রাফট। দলের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার ঢাকায় এসেছেন জয়াবর্ধনে। তিনি খুলনা টাইটান্সের কোচের দায়িত্ব পালন করছেন।

Labels:

Kohli called the 'Sir', the former Tigers captain Mushfiqur said.

কোহলিকে ‘স্যার’ সম্বোধন করেছেন টাইগারদের সাবেক অধিনায়ক মুশফিক। 

দুজনই একই দিনে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। একজন শুধু ওয়ানডে ক্রিকেট, অন্যজন তিন সংস্করণ মিলিয়ে। তারা হচ্ছেন- বিরাট কোহলি ও মুশফিকুর রহিম। বাংলাদেশি উইকেটরক্ষক-ব্যাটসম্যানের কৃতিত্বের কথা হয়তো জানেন না ভারতীয় অধিনায়ক।

তবে কোহলির কীর্তিগাথার কথা ঠিকই কানে পৌঁছেছে মুশির। অভিনন্দন জানাতেও ভুল করেননি তিনি। স্যার বলে হালের ব্যাটিং সেনসেশনকে সম্বোধন করেছেন টাইগারদের সাবেক অধিনায়ক।

বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৫৭ রানের হার না মানা ইনিংস খেলেন কোহলি। সেই পথে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে দ্রুততম ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ছাপিয়ে গেছেন স্বদেশী ব্যাটিং লিজেন্ড শচীন টেন্ডুলকারকে।

একই দিনে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ৪০ রানের ইনিংস খেলে বাংলাদেশকে সিরিজ জিতিয়ে মাঠ ছাড়েন মুশফিক। এ পথে তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের ক্লাবে ঢুকে পড়েছেন মিস্টার ডিপেন্ডেবল। তবে নিজেরটাকে প্রাধান্য না দিয়ে দিচ্ছেন পড়শি ভারতের ব্যাটিং মাস্টারের কীর্তিকে।

ওয়ানডে ক্রিকেটে ১০ হাজার রানের এলিট ক্লাবে প্রবেশের পথে অসংখ্য রেকর্ড ভেঙে চুরমার করেছেন কোহলি। গড়েছেন নতুন কয়েকটি ইতিহাস। স্বাভাবিকভাবেই ভারতীয় অধিনায়কের পারফরম্যান্সে অভিভূত মুশফিক।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজের প্রোফাইলে কোহলিকে ‘স্যার’ সম্বোধন করে তিনি লিখেছেন- চোখের পলকে ওয়ানডে ক্রিকেটে ১০ হাজার রান করে ফেললেন ভারতীয় ব্যাটিং জিনিয়াস। স্যার বিরাট কোহলিকে অভিনন্দন।

এ কথার মাঝে মুশফিকের আক্ষেপও লুকিয়ে থাকতে পারে! তার প্রায় তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কোহলির। বয়সেও তার চেয়ে প্রায় দুই বছরের বড় টাইগার উইকেটরক্ষক-ব্যাটসম্যান। অথচ তিনি যেদিন তিন ফরম্যাট মিলিয়ে করলেন ১০ হাজার রান, সেদিন এক সংস্করণেই তা করে ফেললেন ভারতীয় ক্রেজ।

যাই হোক, দ্রুততম ১০ হাজার রান সংগ্রহের কীর্তি গড়ে প্রশংসার বৃষ্টিতে ভিজছেন কোহলি। তবে মুশফিকের কাছ থেকে অভিনন্দনটা নিঃসন্দেহে তার জন্য অনন্য। কারণ তাকে ‘স্যার’ হিসেবে ভূষিত করেছেন বাংলাদেশি ব্যাটার।

উল্লেখ্য, মুশফিকের এ টুইটবার্তার বিপরীতে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কোহলির।

Labels:

Belgian champions, Top 5 teams in FIFA rankings.

বেলজিয়ামের চমক, ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৫ দল।

ফ্রান্সকে পেছনে ফেলে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে বেলজিয়াম। একধাপ পিছিয়ে বাংলাদেশ নেমে গেছে ১৯৪তম স্থানে।

বিশ্বকাপ জয়ের পর থেকেই শীর্ষস্থান ধরে রেখেছিলো ফ্রান্স। কিন্তু এবার তাদের সে জায়গা থেকে হটিয়ে দিয়েছে বেলজিয়াম। তাদের সংগ্রহ ১৭৩৩ পয়েন্ট। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া লেস ব্লু’দের সংগ্রহ ১৭২৯ পয়েন্ট। ১৬৬৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া আছে চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে আছে ইংল্যান্ড।

এছাড়াও শীর্ষ দশে থাকা অন্য দলগুলো যথাক্রমে উরুগুয়ে, পর্তুগাল, সুইজারল্যান্ড, স্পেন ও ডেনমার্ক।

Labels:

Final: Mashrafe's World Cup team.



চূড়ান্ত : মাশরাফির বিশ্বকাপ দল। 


সিরিজ নিশ্চিত। দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার এখনই সেরা সময়। ভাবছেন পরীক্ষা-নিরীক্ষা মানে, শুধু যারা সুযোগ পাননি- সেই নাজমুল হোসেন শান্ত, আরিফুল হক, আবু হায়দার রনি আর রুবেল হোসেনদের সুযোগ দেয়া! বিষয়টি মোটেই তেমন নয়।

তৃতীয় ও শেষ ম্যাচের আগে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ভাবনাটা আসলে একটু ভিন্ন রকম। বৃহস্পতিবার টিম হোটেলে উপস্থিত সাংবাদিকদের সাথে দীর্ঘ সময়ের আলাপের একটা অংশজুড়ে ওই পরীক্ষা-নিরীক্ষা নিয়ে কথা বলেন মাশরাফি। সেখানে পরীক্ষা-নিরীক্ষা কি, কেন এবং কোথায়? তার বিস্তারিত ব্যাখাও দিয়েছেন টাইগার অধিনায়ক।

পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, পরীক্ষা-নিরীক্ষাটি এমনি এমনি নয়, সেসব জায়গায় পরীক্ষা-নিরীক্ষা চালানো হতে পারে, যেসব জায়গায় প্রয়োজন আছে। অপ্রয়োজনে কোনরকম পরীক্ষা-নিরীক্ষা চালানোর দরকার নেই বলেই মনে হয় অধিনায়কের।

বলার অপেক্ষা রাখে না, এই প্রয়োজন ও অপ্রয়োজন বলতে কিন্তু মাশরাফি বিশ্বকাপ স্কোয়াডের কথাই বুঝিয়েছেন। তার ব্যাখ্যা দিতে গিয়ে মাশরাফি বুঝিয়ে দিয়েছেন, আসলে অযথা ও শুধু যারা এখনো সুযোগ পায়নি, তাদের সুযোগ দেয়ার নামই পরীক্ষা-নিরীক্ষা নয়। মাশরাফির শরীরি অভিব্যক্তি, হাবভাব, আকার ইঙ্গিত ও কথায় ফুটে উঠেছে যে, ভিতরে ভিতরে তার বিশ্বকাপ স্কোয়াড অনেকটাই চূড়ান্ত। বেশিরভাগ পজিশনে কে থাকবেন তা প্রায় ঠিক। অল্প কিছু জায়গা এখনো খালি আছে। সে সব পজিশন পূরণের জন্য পরীক্ষা-নিরীক্ষা হতে পারে।

অর্থাৎ এখন যত এক্সপেরিমেন্ট হবে, তা বিশ্বকাপে দল সাজানো নিয়ে। তাই তো জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার বদলে মাশরাফির ভাবনায় শুধুই আগামী বিশ্বকাপ। প্রাসঙ্গিক কারণেই একটু পিছন থেকে, মানে জিম্বাবুয়ের বিপক্ষে ফজলে রাব্বি ও সাইফউদ্দীনকে নেয়ার প্রসঙ্গ টেনে কথা শুরু করেন মাশরাফি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে সব জায়গায় খুঁটিয়ে দেখার প্রয়োজন নেই। আপনি যদি আসল চিত্রটি দেখেন, তাহলে দেখবেন ফজলে রাব্বি এসেছিল একটি যৌক্তিক কারণে। সাকিব নেই, তার বদলে একজন বাঁ-হাতি স্পিনার প্রয়োজন, যে ব্যাটও করতে জানে। মানে একজন লেফট আর্ম স্পিনারের প্রয়োজন ছিল বলেই সেভাবে চিন্তা করা হয়েছে। আমরা অনেক দিন ধরেই একজন সত্যিকার অলরাউন্ডারের খোঁজে। সাইফুদ্দিনকে নেয়াই হয়েছিল সেই কারণে। পেস বোলিং অলরাউন্ডারদের মধ্যে এখন আসলে একমাত্র সাইফউদ্দিনই আছে। এইচপি বা ঢাকা লিগ যেখানেই বলেন, সে ভালো করছিল। সুতরাং সেটি ছিল আমার মতে আবশ্যক।’

এর পরের কথাগুলো বিশেষ তাৎপর্যপূর্ণ। যারা বিশ্বকাপ স্কোয়াড নিয়ে একটু বেশি চিন্তা করেন, কারা কারা বিশ্বকাপ দলে সুযোগ পেতে পারেন? এই ভেবে অস্থির। তাদের জন্য আছে সুখবর, অধিনায়ক মাশরাফি মোটামুটি একটা ছক কষেই রেখেছেন এ ব্যাপারে। তিনি প্রায় বুঝিয়ে দিয়েছেন, তার বিশ্বকাপ দলে কারা কারা থাকছেন!

তাই তো মুখে এমন কথা, ‘আপনি যদি দেখেন, তাহলে দেখবেন যে আসলে এত পরিবর্তন করার সুযোগ নেই। আমি মনে করি যদি সবাই সুস্থ্ থাকে, তাহলে ছয় নম্বর পজিশন পর্যন্ত তেমন পরিবর্তন হওয়ার সুযোগ কিন্তু কম। সাকিব এবং তামিম যখন ফিরে আসবে তখন সুযোগটি আরও কম থাকবে। হয়তো সাত নম্বরে পরিবর্তন আনা যাবে। অথবা একজন অতিরিক্ত বোলার। সাইফুদ্দিন ভালো করছে। সুতরাং আমার কাছে মনে হয় সবমিলিয়ে সাইফুদ্দিনের কামব্যাকটি ভালো হয়েছে। ওকে নিয়ে সবাই আশাবাদী। আমার মতে তেমন বেশি কোনো জায়গা নেই পরিবর্তন করার মতো। সৌম্য হয়তো কালকে দলের সাথে যোগ দিয়েছে। তার ক্ষেত্রে কি হবে সেটি এখনও জানি না। তবে এখন দু-একটি খেলোয়াড়কে দেখা যেতে পারে।’

এটুকু বলে আরও একটি বোমা ফাটানো সংলাপ দিয়েছেন মাশরাফি। পরিষ্কার বলে দিয়েছেন, ‘আমার কাছে মনে হয় যেহেতু বিশ্বকাপের আগে তেমন বেশি ম্যাচ নেই, তাই যাদেরই চিন্তা করা হয় তারা যদি ফর্মে নাও থাকে, এরপরও তাদের খেলিয়ে যাওয়া এবং আরও ভালোভাবে প্রস্তুত করাটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ বিকল্প কখনও আট মাসে তৈরি হয় না। সুতরাং যাদের বিশ্বকাপে খেলার সুযোগ বেশি তাদের খেলিয়ে তাদের পারফরম্যান্স দেখে দলে নিশ্চিত করা এবং ঠিক করা যে তারা খেলবে বিশ্বকাপে এই ধরনের মানসিক সাপোর্ট তাদের দেয়া যেতে পারে।’

একটি কথা খুব মন দিয়ে লক্ষ্য করুন, মাশরাফি কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন, যাদের চিন্তা করা হয়েছে, তারা যদি ফর্মেও না থাকে, তাদের বিকল্পের পিছনে না ছুটে ওই সব সম্ভাব্য পারফরমারকে ফর্মে ফেরানোটাই মূল কাজ। বোঝাই যায়, সেই তালিকায় সৌম্য আছেন। তাই হয়তো তাকে শেষ মুহূর্তে আবার ডেকে নেয়া হয়েছে দলে।

নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে মাশরাফির বিশ্বকাপ স্কোয়াড তাহলে কেমন? তাহলে শুনুন, মাশরাফি কিন্তু একজন একজন করে নাম বলেননি। বলেছেন, এখন যে ব্যাটিং অর্ডার আছে, তার প্রথম ছয়জন থাকবেন অনিবার্যভাবেই। তামিম-সাকিবকে ধরলে প্রথম ছয়জন হলেন- তামিম, লিটন, মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহ ও মিঠুন। এ ছয়জনই এশিয়া কাপ খেলেছেন। তারা সবাই থাকবেন।

এর সাথে অধিনায়ক মাশরাফি নিজে অটোমেটিক চয়েজ। কাটার মাস্টার মোস্তাফিজ-রুবেলও শতভাগ নিশ্চিত। আর পেস বোলিং অলরাউন্ডারের কোটায় সাইফুদ্দিন এবং অফস্পিনার হিসেবে মিরাজও দলে থাকার বন্দোবস্ত প্রায় পাকা।

এর বাইরে দুই ওপেনারের ব্যাকআপ ইমরুল। আর সৌম্য হলেন তিন ও সাত নম্বরের বিকল্প। তাহলে গুণে দেখুন ১৩ জন তো হয়েই গেল! আরও দুজন রইলো বাকি। যেহেতু খেলা ইংল্যান্ডের মাটিতে, তাই বাড়তি পেসার দলে রাখতেই হবে। অর্থাৎ বাকি দুজনার একজন হবে হয়তো বোলার। অন্যজন হয়তো হবে বাঁ-হাতি স্পিনার। না হয় একজন ব্যাটসম্যান, যিনি কিনা স্পিন বলটাও করতে পারেন। আগামী কয়েকটা সিরিজেই হয়তো এই দুজন ঠিক করে ফেলবেন মাশরাফি এবং টিম ম্যানেজমেন্ট।

Labels: