College girl's position in a boyfriend's house demanding marriage.
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে এক কলেজ ছাত্রী।
হয় বউ, না হয় লাশ’ হয়ে প্রেমিকের বাড়ির কবরে যাবেন বলে জানিয়েছে মেয়েটি।
রাধাগঞ্জ
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমৃত লাল হালদার জানান, তার ইউনিয়নের
নারিকেলবাড়ি গ্রামের সেনা সদস্য মিরাজ খন্দকারের বাড়িতে বৃহস্পতিবার থেকে
ওই কলেজ ছাত্রী অবস্থান করছে।
এ ঘটনার পর মিরাজ বাড়ি থেকে পালিয়ে গেছে জানান তিনি।
ইউপি
চেয়ারম্যান বলেন, “নুরুল হক খন্দকারের ছেলে মিরাজের সঙ্গে ওই এক ছাত্রীর
গত তিন বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। গত বৃহস্পতিবার মিরাজ ওই ছাত্রীকে
ফোন দিয়ে তার বিয়ে ঠিক হয়েছে বলে জানায়। ওই দিনই মেয়েটি মিরাজের বাড়িতে এসে
বিয়ের দাবিতে অবস্থান নেয়।”
তবে শনিবার গভীর রাত পর্যন্ত ছেলে এবং মেয়ে পক্ষ বিষয়টি নিয়ে আলোচনা পর বিয়েতে রাজি হয়েছেন বলে জানান অমৃত।
মাদারীপুর
জেলার সরকারি নাজিমউদ্দিন কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী মেয়েটি বলেন,
মিরাজের বাড়ির পাশেই তার মামা ও খালা বাড়ি। এখানে আসা যাওয়ার সুবাদে
মিরাজের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
বিয়ের আশ্বাস দিয়ে মিরাজ
এখন নানা অজুহাত দেখাচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, “মিরাজ যদি এখন আমাকে
বিয়ে না করে তা হলে এই বাড়িতেই আমি আত্মহত্যা করবো। ‘হয় বউ, না হয় লাশ’
হয়ে প্রেমিকের বাড়ির কবরে যাব। ”
এ বিষয়ে মিরাজের বাবার জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
Labels: News



0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home