Sunday, April 21, 2019

Apurba in a musical video with wife and son.

ফ্রেশ খাঁটি সরিষার তেলের একটি মিউজিক্যাল রেসিপি ভিডিওতে স্ত্রী-ছেলেকে নিয়ে বৈশাখী রান্নায় দেখা গেল ছোটপর্দার ব্যস্ত অভিনয়শিল্পী অপূর্বকে।

ছেলে আয়াশ ও স্ত্রী নাজিয়া হাসানকে নিয়ে অপূর্ব’র রান্নার ভিডিওটি ফ্রেমবন্দি করেছে ফ্রেশ খাঁটি সরিষার তেল।
গান গাইতে গাইতে পহেলা বৈশাখ উপলক্ষে ছেলের জন্য রান্না করে ফেললেন বৈশাখের খাবার সর্ষে ইলিশসহ হরেক রকমের ভর্তা। রান্না শেষ হতে না হতেই কলিংবেল বেজে উঠে এবং সবাইকে অবাক করে অপূর্ব’র রান্নার স্বাদ নিতে চলে আসেন সহধর্মিনী নাজিয়ার দুই বোন ইশরাত আমিন ও তাসমিম আমিন অভ্র। গান আর আড্ডার ফাকে ফাঁকে কেটে যায় বিশেষ দিনটি।

Labels:

18 years after the breakdown.

ইথুন বাবুর কথা ও সুর ও সংগীতায়োজনে ‘চুপচাপ কষ্টগুলো’ শিরোনামের নতুন গান নিয়ে এলেন আসিফ আকবর।  গানটি প্রকাশ করছে ‘ধ্রুব মিউজিক স্টেশন’ (ডিএমএস)।  গানের ভিডিওটিতে আসিফের সাথে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার বহুল আলোচিত প্রতিযোগী জান্নাতুল নাঈম এভ্রিল। গানটির ভিডিটিও নির্মাণ করেছেন ইথুন বাবু । কোরিওগ্রাফীতে ছিলেন হাবিব।

আসিফ আকবর জানালেন, অভিমানেই দূরে সরেছিলেন তারা দু’জন। তবে, মান ভেঙে গানে ফিরেছেন তারা। আসিফের ভাষ্যে,  “ভালো লাগাটা অন্যরকম। কারণ প্রথম কাজ ছিল তার সঙ্গে। অভিমান ছিল, সেটা এখন আর নেই। আবারও নিয়মিত কাজ করার ইচ্ছা আছে। নতুন গানটিও বেশ ভালো হয়েছে। এভ্রিল খুবই আন্তরিকতা এবং দায়িত্ববোধের সাথে কাজটি করেছে।  আশা করছি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।”

(bdnews24.com)

Labels:

College girl's position in a boyfriend's house demanding marriage.


গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে এক কলেজ ছাত্রী।

হয় বউ, না হয় লাশ’ হয়ে প্রেমিকের বাড়ির কবরে যাবেন বলে জানিয়েছে মেয়েটি।
রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমৃত লাল হালদার জানান, তার ইউনিয়নের নারিকেলবাড়ি  গ্রামের সেনা সদস্য মিরাজ খন্দকারের বাড়িতে বৃহস্পতিবার থেকে ওই কলেজ ছাত্রী অবস্থান করছে।  
এ ঘটনার পর মিরাজ বাড়ি থেকে পালিয়ে গেছে জানান তিনি।
ইউপি চেয়ারম্যান বলেন, “নুরুল হক খন্দকারের ছেলে মিরাজের সঙ্গে ওই এক ছাত্রীর গত তিন বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। গত বৃহস্পতিবার মিরাজ ওই ছাত্রীকে ফোন দিয়ে তার বিয়ে ঠিক হয়েছে বলে জানায়। ওই দিনই মেয়েটি মিরাজের বাড়িতে এসে বিয়ের দাবিতে অবস্থান নেয়।”
তবে শনিবার গভীর রাত পর্যন্ত ছেলে এবং মেয়ে পক্ষ বিষয়টি নিয়ে আলোচনা পর বিয়েতে রাজি হয়েছেন বলে জানান অমৃত। 
মাদারীপুর জেলার সরকারি নাজিমউদ্দিন কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী মেয়েটি বলেন, মিরাজের বাড়ির পাশেই তার মামা ও খালা বাড়ি। এখানে আসা যাওয়ার সুবাদে মিরাজের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
বিয়ের আশ্বাস দিয়ে মিরাজ এখন নানা অজুহাত দেখাচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, “মিরাজ যদি এখন আমাকে বিয়ে না করে তা হলে এই বাড়িতেই আমি আত্মহত্যা করবো। ‘হয় বউ, না হয় লাশ’ হয়ে প্রেমিকের বাড়ির কবরে যাব। ”
এ বিষয়ে মিরাজের বাবার জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হয়নি। 

Labels:

138 killed, church in Sri Lanka, blasts in hotel simultaneously.

ইস্টার সানডের পরবের দিন শ্রীলঙ্কায় অন্তত ছয়টি জায়গায় গির্জা ও পাঁচ তারকা হোটেলে একযোগে বোমা হামলা হয়েছে।

রোববার সকালের এ ঘটনায় অন্তত ১৩৮ জন মানুষ নিহত এবং চার শতাধিক আহত হয়েছেন বলে হাসপাতাল ও পুলিশের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তিনটি হোটেলে ও তিনটি গির্জায় বিস্ফোরণগুলো ঘটেছে বলে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন। 
সকাল সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে কোচচিকাদে এলাকার সেইন্ট অ্যান্থনির চার্চ, কাটুয়াপিতিয়ার সেইন্ট সেবাস্টিয়ানের চার্চ এবং বাত্তিকালোয়ার জিয়ন গির্জায় ইস্টার সানডের প্রার্থনা চলাকালে বোমা হামলা চালানো হয়। কাছাকাছি সময়ে রাজধানী কলম্বোর শাংরি লা, সিনামন গ্র্যান্ড ও কিংসবুরি হোটেলেও বিস্ফোরণ ঘটে। হতাহতদের মধ্যে বিদেশি পর্যটক থাকতে পারে বলে শ্রীলঙ্কার গণমাধ্যমের খবরে বলা হয়েছে। তাদের খবর অনুযায়ী, নিহতের সংখ্যা আড়াইশ ছাড়াতে পারে। 

(bdnews24.com)


Labels:

The arrest of the Dhanmondi capsize in the owner's case.


নিরাপদ সড়কের আন্দোলনের সময় ফেইসবুকে ‘উসকানিমূলক পোস্ট দিয়ে গুজব ছড়ানোর’ অভিযোগে ঢাকার ধানমণ্ডি এলাকার এক কফিশপ মালিককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাতে হাজারীবাগ থানাধীন হাজী আফসার উদ্দিন রোডের একটি ভবন থেকে ফারিয়া মাহজাবিন (২৮) নামের ওই তরুণীকে তারা গ্রেপ্তার করেন। তার মোবাইল ফোনটিও জব্দ করা হয়।
মুফতি মাহমুদ খান বলেন, ফারিয়া মাহজাবিন ধানমণ্ডিতে নার্ডি বিন কফি হাউজ নামে একটা কফিশপ চালান। তিনি লেখাপড়া করেছেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে।
র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফারিয়া ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে ছাত্র আন্দোলনকে ‘ভিন্নখাতে প্রবাহিত ও দীর্ঘায়িত করে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর উদ্দেশ্যে’ বিভিন্ন রকম ‘উসকানিমূলক মিথ্যা তথ্য সম্বলিত আডিও ক্লিপ’ ছড়াচ্ছিলেন।
সরকার শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার পরও ফারিয়া ও তার ‘সহযোগীরা অন্যায়ভাবে বিক্ষোভ কর্মসূচি পরিচালনা এবং রাস্তায় সাধারণ মানুষের ওপর হামলা করার উদ্দেশ্যে অপতৎপরতা’ চালাচ্ছিলেন বলেও সেখানে অভিযোগ করা হয়েছে। 
তার বিরুদ্ধে নতুন কোনো মামলা হবে, নাকি পুরনো কোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে- সে বিষয়ে কোনো তথ্য দেননি র‌্যাব কর্মকর্তারা।
র‌্যাব-২ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আনেয়ার উজ জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।”
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনের সময় গুজব ছড়ানোর অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে ঢাকার বিভিন্ন থানায় আটটি মামলা হয়েছে। এসব মামলায় এর আগে মোট ২৯ জনকে আসামি করা হয়েছে।

(bdnews24.com)

Labels: